আন্তর্জাতিক ফুটবল থেকে আনহেল দি মারিয়ার অবসর নেওয়ার ১৫ দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু প্রতিযোগিতামূলক ফুটবল যে এখনো ছাড়েননি। সেই পরিকল্পনা যখনই করতে যাবেন, বাদ সাধল একটি হত্যার হুমকি।
হত্যার হুমকি দি মারিয়াকে নয়। দেওয়া হয়েছে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের মেয়েকে। চিঠিটি পাঠানো হয়েছে দি মারিয়ার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে। আর্জেন্টিনার টিভি স্টেশন ‘রোজারিও ক্যানাল ৩’ কে তারকা ফরোয়ার্ড বলেছেন, ‘আমার বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি এসেছে। একটি বাক্সে শূকরের মাথা পাঠানো হয়েছে। সেই পশুর কপালটা ছিল বুলেটবিদ্ধ। সঙ্গে একটি চিরকুটও পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি রোজারিওতে ফিরি, তাহলে পরের মাথাটি হবে আমার (ছোট) মেয়ে পিয়ার।’
দি মারিয়ার জন্মশহর আর্জেন্টিনার রোজারিও। সেই শহরের ক্লাব রোজারিও সেন্ট্রালের বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড । নিরাপত্তাহীনতার কারণে জন্মশহরে প্রতিযোগিতামূলক ফুটবলে ইতি টানার সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন দি মারিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘রোজারিওতে এভাবে আমি ফিরব না। তারা আমার পরিবারকে লক্ষ্যবস্তু করেছে। সেটা কোনোভাবেই হতে দিতে পারি না।’
২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা। তখন থেকেই দি মারিয়া বলে আসছেন, শৈশবের ক্লাব রোজারিওতে ফিরতে চান। এ বছরের মার্চেও হত্যার হুমকি পান তিনি। এরপর রোজারিওতে না ফেরার জন্য ভক্ত-সমর্থকদের অনেক সমালোচনা দি মারিয়াকে সহ্য করতে হচ্ছে নিয়মিত। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘মাসগুলো খুবই ভয়ংকর ছিল। যারা বুঝতে পারছেন না, তারা কেউ এক সেকেন্ডের জন্য আমার জায়গায় বসিয়ে দেখবেন না। কারণ সামাজিক মাধ্যমে কাউকে ভুল বোঝা খুবই সহজ।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে