
দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। কিন্তু দেশের ফুটবলারদের যে পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ নেই। ব্যস্ত সূচির কারণে তাঁদের ঈদ কাটছে বিদেশে। ভিয়েতনাম, থাইল্যান্ড, মালদ্বীপ—এই তিন ভিন্ন দেশে অবস্থান করছেন দেশের ফুটবলাররা।
বাংলাদেশ ছেলেদের জাতীয় ফুটবল দল ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গতকাল রাতে রওনা দিয়েছেন। আজ সকালে তারা পৌঁছেছেন হ্যানয়ে। বিমানবন্দরে পৌঁছেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা। অনূর্ধ্ব-২০ নারী দল আজ সকালে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুরে পৌঁছেছে। বাফুফে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে লিখেছে, ‘ব্যাংককে অবতরণ। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল থাইল্যান্ডে পৌঁছেছে। এরই মধ্যে টিম হোটেলে চেক ইন করেছে।’
ছেলেদের বয়সভিত্তিক দলেরও ঈদের ছুটি শেষে ব্যস্ততা শুরু হবে। অনূর্ধ্ব-২০ সাফ খেলতে তারা চলে গেছে মালদ্বীপে। এই দলে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। মালদ্বীপে পৌঁছার পর বাফুফে ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘মালদ্বীপে অবতরণ। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দল পৌঁছে গেছে।’
বিদেশে উড়াল দেওয়ার আগে দেশে যখন ছিলেন ফুটবলাররা, তাঁদের মধ্যে গুলশানের হোটেল রেনেসাঁয় অবস্থান করছিল ছেলেদের জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রা। কিন্তু নারী ফুটবলাররা ছিলেন বাফুফে ভবনে। থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে দলের বর্তমান অবস্থা, প্রস্তুতিসহ অনেক বিষয়ে কথা বলেছিলেন বাটলার। বাফুফের ভিডিও বার্তায় নারী দলের কোচ বলেছিলেন, ‘আমি জানি আমরা এখন রেনেসাঁয় বসে স্টেক এবং ভালো কোনো সবজি খাচ্ছি না। কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত। ফলাফলের কথা চিন্তা না করে আমরা আমাদের সেরাটা দেব।’

আমিনুল হক গত রাতে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেখা করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, কোচ হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়াসহ বিশাল বহরের সঙ্গে ছবি তোলেন আমিনুল। জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করে ক্যাপশনে দিয়েছেন, ‘আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় আমিনুল হক দেখা করতে এসেছেন।’
অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সঙ্গেও আমিনুল দেখা করেছেন। বয়সভিত্তিক নারী এশিয়ান কাপের জন্য ফুটবলারদের শুভকামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ছেলেদের জাতীয় দল ২৬ ও ৩১ মার্চ ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। যার মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।
ঈদের ছুটির পর ফুটবলারদের ব্যস্ত সূচি
বাংলাদেশ জাতীয় দল
তারিখ প্রতিপক্ষ
২৬ মার্চ ভিয়েতনাম
৩১ মার্চ সিঙ্গাপুর
ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ
তারিখ প্রতিপক্ষ
২৪ মার্চ পাকিস্তান
২৮ মার্চ ভারত
মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ
তারিখ প্রতিপক্ষ
১ এপ্রিল থাইল্যান্ড
৪ এপ্রিল চীন
৭ এপ্রিল ভিয়েতনাম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশে চলছে খুশির জোয়ার। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে নিজেদের খুশি ভাগ করছেন সাধারণ মানুষ। পিছিয়ে নেই ক্রিকেটাররাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে নিজেদের ক্রিকেটারদের জন্য কঠোর ফিটনেস নীতি চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিতে চাইলে ক্রিকেটারদের বাধ্যতামূলকভাবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে বেশ বিপদেই আছে কলকাতা। আরও সংক্ষেপে বলতে গেলে—টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে তিনবারের চ্যাম্পিয়নদের পেস বোলিং বিভাগে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই তালিকার সবশেষ সংযোজন আকাশ দীপ।
৫ ঘণ্টা আগে
চলতি মাসের শেষদিকে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। তার আগে বড় ধরনের ধাক্কা খেল হলুদ জার্সিধারীরা। চোটের কারণে ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। বিবৃতিতে তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
৬ ঘণ্টা আগে