একে একে মৌসুমের বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাদ পড়তে শুরু করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপের পর এবার কোপা দেল-রে থেকেও বিদায় নিল স্প্যানিশ জায়ান্টরা। রোমাঞ্চে ভরা ৫ গোলের ম্যাচে বার্সাকে হারিয়ে শেষ হাসি অ্যাথলেটিক বিলবাওয়ের। তাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে বার্সা।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ফিরে আসার লড়াই চালিয়েছিল বার্সা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি জাভি হার্নান্দেজের দল। তাদের হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিলবাও। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ শাণাতে পারেনি বার্সা। বিলবাওয়ের ১৯ শটের সাতটি যেখানে গোলপোস্ট তাক করে ছিল, বিপরীতে বার্সা সাত শটের তিনটি পোস্টে রাখতে পারে।
সান মামেসে ইকার মুনিয়ানের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিলবাও। তবে ম্যাচের ২০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান ফার্নান্দো তোরেস। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বিলবাওকে আবার এগিয়ে দেন ইনিগো মার্টিনেজ।
বিলবাও এগিয়ে যাওয়ার পর আবার নাটক। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুর্দান্ত এক গোলে বার্সাকে ম্যাচে ফেরান পেদ্রি। তৃতীয়বার আর শেষ রক্ষা হয়নি বার্সার। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বিলবাওর হয়ে জয়সূচক গোলটি করেন মুনিয়ান।
বার্সা না পারলেও পেরেছে রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। এর মধ্যে অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে তেতে মোরেনতেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক মার্সেলো। এর দুই মিনিট পর গঞ্জালো ভেরদুরের গোলে এগিয়ে যায় এলচে। ১০৮ মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরার পর রিয়ালের জয়সূচক গোলটি করেন এডেন হ্যাজার্ড।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩০ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে