এবারের মৌসুম শেষেই লিভারপুলের ডাগআউট ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। গতকাল তাঁর এ ঘোষণায় হয়তো অবাকই হয়েছেন অল রেডদের সমর্থক। কেননা, জার্মান কোচের অধীনে অন্যরকম এক ফুটবল খেলা উপহার দিচ্ছিল ক্লাবটি।
ক্লপের কারণেই লিভারপুলের খেলার ধাঁচকে বলা হয় ‘রক অ্যান্ড রোল’। ৫৬ বছর বয়সী কোচের ঘোষণায় সমর্থকদের মন খারাপ হলেও খুশি হয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচের মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেন একটু হাফ ছেড়ে বাঁচলেন।
ক্লপ চলে যাওয়ার ঘোষণায় গার্দিওলা জানিয়েছেন, এখন আরেকটু শান্তিতে ঘুমাতে পারব। গতকাল এফএ কাপের ম্যাচে শেষ মুহূর্তে নাথান ১ গোল টটেনহামকে হারানোর পর এমনটি জানিয়েছেন তিনি। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ে ধাক্কাও খেয়েছেন স্প্যানিশ কোচ, ‘কিছুটা ধাক্কা পেলাম। তবে আমি আনন্দিতও। কারণ সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু শান্তিতে ঘুমাতে পারব।’
ক্লপের সঙ্গে দ্বৈরথটা মিস করবেন বলেও জানিয়েছেন গার্দিওলা। সঙ্গে তাঁর জন্য শুভকামনা জানিয়ে সিটির বস বলেছেন, ‘সে অবিশ্বাস্য একজন কোচ। তাকে কাছ থেকে না চিনলেও জানি সে অসাধারণ একজন মানুষও। তাকে সবাই মিস করবে। ব্যক্তিগতভাবে আমি মিস করব। তার জন্য শুভকামনা রইল।’
কোচিং ক্যারিয়ারজুড়েই একে অপরে দুজন দুজনের বড় প্রতিপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগের আগে গার্দিওলা বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময় বুরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন ক্লপ। সে বিষয়ে ৫৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘বুঝতে পারছি সে ম্যানসিটিতেও আমাদের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছে। কেননা, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল তার দল লিভারপুল। ব্যক্তিগতভাবে সে আমার বড় প্রতিদ্বন্দ্বী। সেই ডর্টমুন্ড-বায়ার্ন আমল থেকে। সে ডর্টমুন্ডে থাকার সময় আমি বায়ার্নে ছিলাম।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে