
ইন্টার মায়ামির জার্সিতে দুই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। আজ ফেরার ম্যাচেও খেলেছেন ৪৪ মিনিট। এই অল্প সময়ে কাঁপিয়ে দিয়েছেন তিনি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের প্রত্যাবর্তনের দিনে মায়ামি জিতেছে হেসেখেলে।
৩ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচেই চোটে আক্রান্ত হয়েছিলেন মেসি। চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে বলের নিয়ন্ত্রণ নিয়ে ড্রিবলিং করে নেকাক্সার রক্ষণদুর্গে ঢুকতে গিয়েই ঝামেলায় পড়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। দুই ফুটবলার রাউল সানচেজ ও আলেক্সিস পেনার ট্যাকলে বক্সের ভেতর পড়ে যাওয়া মেসি ১১ মিনিটেই মাঠ ছেড়েছিলেন। দুই সপ্তাহ পর চেজ স্টেডিয়ামেই ফিরলেন মেসি। বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারে (এমএলএস) এলএ গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। মায়ামি জিতেছে ৩-১ গোলে।
এলএ গ্যালাক্সির বিপক্ষে আজ ১১ মিনিটে এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। তবে দুর্ভাগ্যক্রমে লুইস সুয়ারেজের বাঁ পায়ে নেওয়া শট এলএ গ্যালাক্সির বাঁ পোস্টে লেগে যায়। ৩০ মিনিটে দলটির মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া করেন ম্যাচের প্রথম গোল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দেখে গোলটা বাতিল হয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে গোলের দেখা পায় মায়ামি। ৪৩ মিনিটে গোল করেন ডিফেন্ডার জর্দি আলবা। তাঁকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস।
দ্বিতীয়ার্ধ ইন্টার মায়ামি শুরু করে ১-০ গোলে এগিয়ে থেকে। ৪৬ মিনিটে সেগোভিয়ার বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এরই মধ্যে ৫৯ মিনিটে সমতাসূচক গোল করেন গ্যালাক্সি স্ট্রাইকার জোসেফ পেইনসিল। ম্যাচ যখন ১-১ সমতায় শেষ হওয়া সময়ের ব্যাপার, তখনই মেসির চমক। ৮৪ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন আরেক আর্জেন্টাইন রদ্রিগো দি পল। ৫ মিনিট পর এবার সুয়ারেজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। তাঁকে অ্যাসিস্ট করেন মেসি।
মেসিকে ছাড়া ইন্টার মায়ামি একটি করে ম্যাচ খেলেছিল লিগস কাপে ও এমএলএসে। যার মধ্যে লিগস কাপে পুমাস উনামের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল মায়ামি। অরলান্ডো সিটির বিপক্ষে এমএলএসে মায়ামি হেরেছিল ৪-১ গোলে। আজ তাঁর প্রত্যাবর্তনের দিনে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। এমএলএসে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় এখন পাঁচ নম্বরে মায়ামি। ২৪ ম্যাচে ১৩ জয়, ৬ ড্র ও ৫ হারে মায়ামির পয়েন্ট ৪৫। সবার ওপরে থাকা সিনসিনাটির পয়েন্ট ৫২। তারা খেলেছে ২৭ ম্যাচ। এদিকে মায়ামির সমান ৪৫ পয়েন্ট পেলেও কলম্বাস গোল ব্যবধানের কারণে পিছিয়ে এখন ৬ নম্বরে অবস্থান করছে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে