
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের প্রশাসনিক প্রতিবন্ধকতা নেই বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন স্পষ্ট করেছেন, কোনো দেশি চ্যানেল আইপিএল সম্প্রচারের আবেদন করলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।
সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি৷ খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না৷ ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব৷ কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করবো৷’
বাংলাদেশে সাধারণত ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসের মাধ্যমে আইপিএল দেখার সুযোগ থাকে। এ প্রসঙ্গে মন্ত্রীর ভাষ্য, ‘আমরা কাউকে বাধা দেবো না৷ যদি দেখা যায়, যাবে৷ আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব৷ জোর করে কিছু করা হবে না।’
এর আগে পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিগত অন্তর্বর্তী সরকারের সময় সম্প্রচার বন্ধের বিষয়টি আলোচনায় এসেছিল। তবে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, সেই নির্দেশনার বর্তমান কোনো কার্যকারিতা নেই।
ডয়েচে ভেলেকে তিনি বলেন, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে৷ আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি৷’ লাভলু আরও যোগ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সেই নির্দেশনার এখন আর কোনো মূল্য নেই। বর্তমান সরকার যদি আমাদের এটি বন্ধ করতে বলে তবেই আমরা তা করব, কারণ আগের সরকারের নির্দেশনা এখন আর কার্যকর নয়।’
আজ থেকে শুরু হওয়া আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।
দেখাবে না টি-স্পোর্টস
প্রতি বছর আইপিএল দেখায় টি-স্পোর্টস। কিন্তু এবার ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সম্প্রচার করবে না খেলাধুলাভিত্তিক টিভি চ্যানেলটি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার স্বস্ত কিনেছে টি-স্পোর্টস। তাই আইপিএল দেখানোর পরিকল্পনা নেই—আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে টি-স্পোর্টসের একটি সূত্র। তবে দেশের অন্যান্য কোনো টিভি চ্যানেল আইপিএল সম্প্রচার করবে কি না সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

আজ সাংবাদিকদের মিঠু বলেছেন, ‘আমাদের ধৈর্যের সীমা আছে। এই সপ্তাহে একটা ব্যবস্থা নেব। তাদের ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আর ৫ কোটি টাকার চেক আমাদের কাছে আছে। আজ-কালকের মধ্যে টাকা না দিলে আমাদের অন্য পন্থায় যেতেই হবে।’
২ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে।
৫ ঘণ্টা আগে
এই ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়েই সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ১ এপ্রিল সেমিফাইনালে খেলতে হবে নেপালের বিপক্ষে।
৬ ঘণ্টা আগে
যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমে কর্নারটি ফয়সাল নিতে গেলেও পরে রোনান সুলিভান নিতে চাওয়ায় সরে আসেন তিনি। সুলিভানের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান রিয়াদ ফাহিম।
৭ ঘণ্টা আগে