
ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ নিয়ে আলোচনা কম হয়নি। চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম লেগের রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচ তো ১০ মিনিট বন্ধ রাখতে হয়েছিলই। এমনকি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও প্রতিবাদ জানিয়েছিলেন। এবার অভিযুক্ত জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে শাস্তি দিয়েছে উয়েফা।
ভিনিকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন প্রেসতিয়ান্নি। উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে উয়েফা ক্লাব প্রতিযোগিতায় পরের ম্যাচে সাময়িক নিষিদ্ধ করেছি।’ ফলে রিয়ালের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামতে পারছেন না তিনি। পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বেনফিকা।
লিসবনের লুজ স্টেডিয়ামে ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে একমাত্র গোলটি ৫০ মিনিটের সময় করেন ভিনি। কর্নার ফ্ল্যাগের কাছে তিনি গোল উদ্যাপন করতে গেলে তাঁর সঙ্গে বেনফিকার ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে লেগে যায়। বাগ্বিতণ্ডার কারণ সম্পর্কে পরে জানা গেল, ভিনিকে বানর বলেছিলেন প্রেস্তিয়ান্নি।
ভিনিকে যে বর্ণবাদী গালি দিয়েছেন, তাতে প্রেসতিয়ান্নির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে বেনফিকা ফরোয়ার্ড প্রেসতিয়ান্নি আরও বড় শাস্তি পেতে পারেন বলে জানিয়েছে উয়েফা। বর্ণবাদের অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে