কথাটা ভুল বলেননি বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। গতকাল সেল্তা ভিগোর বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্পই লিখেছে তাঁর দল। ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট বাকি ছিল। তখন ২–০ গোলে ঘরের মাঠেই পিছিয়ে ছিল বার্সা।
সঙ্গে অতীতের পরিসংখ্যানও বার্সেলোনার পক্ষে ছিল না। ২০০০ সাল থেকে শুরু করে কাতালান ক্লাবের বিপক্ষে এগিয়ে যাওয়া ১৫ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে সেলতা ভিগো। সবকিছু বিপক্ষে থাকলেও গতকাল রোমাঞ্চকর এক ম্যাচ জিতেছে বার্সা। শেষ ৮ মিনিটে ৩ গোল দিয়ে ২–৩ ব্যবধানে জিতেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
এমন দুর্দান্ত প্রত্যাবর্তন সাম্প্রতিক সময়ে বার্সেলোনার খেলায় দেখা যায়নি। এ জন্যই রোমাঞ্চকর জয়কে ‘মহাকাব্যিক’ বলে সম্বোধন করেছেন জাভি। বার্সেলোনার কোচ বলেছেন, ‘আমরা ভালো খেলিনি, কিন্তু মহাকাব্যিক জয় পেয়েছি, বিজয়ী মানসিকতা দেখিয়েছি। ঐতিহাসিকভাবে আমাদের এমন কিছুর অভাব ছিল... এটি আমাদের প্রজন্মগত পরিবর্তন দেখিয়েছে। ঘরের মাঠে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েও ছেলেরা হাল ছাড়েনি।’
সেল্তা ভিগো বিপক্ষে সর্বশেষ পিছিয়ে পড়েও ২০০৬ সালে বার্সার জয় পাওয়া ম্যাচটিও ছিল গতকালের ব্যবধানের ৩–২। তবে সেদিন প্রথমে পিছিয়ে পড়েও ৫৫ মিনিটের মধ্যে ১–১ করেছিল। কিন্তু গতকাল ২–০ গোলে ৮১ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল। সেখান থেকে এমন ঘুরে দাঁড়িয়ে জয় অবিশ্বাস্য।
অতিথিদের ১৯ মিনিটে এগিয়ে দেন জর্গেন লারসেন। এরপর আর কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল। বিরতি শেষে ঘরের মাঠে গোল শোধ দেওয়ার বিপরীতে আরও এক গোল হজম করে বার্সেলোনা। ৭৬ মিনিটে সেল্তা ভিগোর হয়ে দ্বিতীয় গোল করেন তাসোস ডভিকাস। ২–০ গোলে পিছিয়ে পরে এবার অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় বার্সা।
৮১ মিনিটে জোয়াও ফিলিক্সের সহায়তায় দলের ব্যবধান কমান রবার্ট লেভানডোফস্কি। চার মিনিট পর দলকে সমতায় ফেরান তিনি। এবার অ্যাসিস্ট করেছেন জোয়াও কানসেলো। আর ৮৯ মিনিটে গোল করে দলকে উৎসবের মুহূর্ত এনে দেন পর্তুগালের ডিফেন্ডার কানসেলো। বাঁ দিক থেকে সহায়তাকারী গাভির ক্রসটি ছিল দুর্দান্ত।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে