
সুপারম্যান, বাজপাখি—ইন্টার মিলানের গোলরক্ষক ইয়ান সোমেরের গত রাতের পারফরম্যান্স দেখে এসব উপাধিই মনে আসবে। প্রাণপণে লড়তে থাকা বার্সেলোনাকে বলতে গেলে তিনিই হারিয়ে দিয়েছেন। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে বার্সার একের পর এক শট ফিরিয়ে দিয়ে সোমের বনে গেলেন ম্যাচের মহানায়ক।
সান সিরোতে ইন্টার মিলান-বার্সেলোনা সেমিফাইনালের দ্বিতীয় লেগে সুপারম্যান বনে যাওয়া সোমের ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দিয়েছেন স্নায়ুচাপের পরীক্ষা। ৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচে ইন্টারের চতুর্থ গোল ৯৯ মিনিটে করেন দাভিদ ফ্রাত্তেসি। ৪-৩ গোলে পিছিয়ে থাকা বার্সা যখন ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। ১১৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে বাঁকানো শট নেন লামিনে ইয়ামাল। তখন মনে হয়েছিল বার্সা-ইন্টার সেমির দ্বিতীয় লেগ ৪-৪ সমতায় ফিরেছে। কিন্তু হলোটা কী! বাজপাখির মতো উড়ে বলকে বাইরে পাঠান সোমের। ইয়ামাল বেশ হতভম্ব হয়ে গেলেন তখন।
ইয়ামালের সেই শট বাঁচানো নিয়ে ম্যাচ শেষে জিজ্ঞাসা করতে বোঝা গেল, সোমেরের ঘোর কাটেনি। একই সঙ্গে বার্সেলোনার তরুণ ফুটবলারের প্রশংসাও করেছেন সোমের, ‘লামিনের (ইয়ামাল) শটের সেই সেভটা অনেক বিশেষ ব্যাপার। সে দুর্দান্ত এক ফুটবলার। বলটা যে জালে জড়ায়নি, তাতে সত্যিই অনেক খুশি আমি। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত যে বিশ্বাস রাখা উচিত, সেটা এই ম্যাচ আমাদের বুঝিয়ে দিয়েছে।’
ইন্টার মিলান-বার্সেলোনা প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হওয়ায় গতকাল দ্বিতীয় লেগের সমীকরণ ছিল খুবই সহজ। যে জিতবে, সে-ই কাটবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট। সেই ম্যাচটাই কিনা রোমাঞ্চ ছড়িয়েছে পরতে পরতে। লাওতারো মার্তিনেজ ও হাকান ক্যালহানোগলু ২১ ও ৪৫ মিনিটের অতিরিক্ত সময়ে গোল করে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে নেন ইন্টার মিলানকে।
সমতায় ফিরতে লেগেছে এরপর বার্সেলোনার লেগেছে ৬ মিনিট। ৫৪ ও ৬০ মিনিটে গোল দুটি করেন এরিক গার্সিয়া ও দানি অলমো। সমতায় ফেরার পর ৮৭ মিনিটে রাফিনিয়ার চমৎকার গোলে এগিয়ে যায় বার্সা। ইন্টার গোলরক্ষক ইয়ান সোমের প্রথমবার আটকে দিলেও ফিরতি সুযোগে বুলেট শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে ইন্টার ডিফেন্ডার ফ্র্যান্সেসকো অ্যাকার্বি বার্সেলোনার রক্ষণ চিড়ে দুর্দান্ত এক গোল করেন। এরপর অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচের ৯৯ মিনিটে মিডফিল্ডার দাভিদ ফ্রাত্তেসি করেন ইন্টারের চতুর্থ গোল। ৭-৬ গোলের থ্রিলার জিতে ফাইনালে ওঠার পর সোমের বলেন,
‘সত্যিই অনেক আনন্দিত আমি। অবিশ্বাস্য ম্যাচ এটা। আজ রাতে (গত রাতে) দল অসাধারণ খেলেছে।’
দুই লেগ মিলিয়ে ইন্টার মিলান-বার্সেলোনা ম্যাচের ৭-৬ গোলের স্কোরলাইন বলে দেয় ম্যাচটা কতটা শ্বাসরুদ্ধকর ছিল। যদি কোনো রকমে ইয়ামালের গোলটা হয়ে যেত, তাহলে যেকোনো কিছুই হতে পারত ম্যাচে। সোমেরের সেই দুর্দান্ত সেভ তো রয়েছেই। সান সিরোতে গত রাতে দ্বিতীয় লেগে বার্সেলোনার নিশ্চিত ৭ গোল আটকে দিয়েছেন ইন্টার গোলরক্ষক। রুদ্ধশ্বাস ম্যাচ শেষে সোমের বলেন, ‘এমন রুদ্ধশ্বাস ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করি। দলটাও দারুণ এবং সতীর্থদের সঙ্গে সময়টা ভালো কাটছে। এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলব।’
চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। সবশেষ শিরোপা এসেছে ২০০৯-১০ মৌসুমে। আর ২০২২-২৩ মৌসুমে ফাইনালে উঠেও ম্যানচেস্টার সিটির কাছে হেরে রানার্সআপ হতে হয়েছে ইন্টারকে। এবার ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ কে হবে, সেটা জানা যাবে আজ রাতে। বাংলাদেশ সময় রাত ১ টায় পার্ক দে প্রিন্সেসে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পিএসজি-আর্সেনাল। পিএসজি খেলতে নামে ১-০ গোলে এগিয়ে থেকে।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে