
মাঠের চেয়ে বরং অন্যান্যা ঘটনায় উত্তপ্ত আর্জেন্টিনার ফুটবল। ১৫৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার ওপর আরোপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফুটবলাররা ধর্মঘটের ডাক দিয়েছেন। দেশটির ঘরোয়া ফুটবল সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে।
অর্থ নয়ছয়ের মামলায় ৫ মার্চ সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছেন আদালত। কদিন আগে এই ঘোষণা আসার পর গতকাল আর্জেন্টিনার লিগ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত ফুটবলাররা ধর্মঘটের ডাক দিয়েছেন। তাপিয়ার প্রতি সংহতি জানিয়ে ফুটবলাররা এমন সিদ্ধান্ত নেওয়ায় প্রথম বিভাগের সব ধরনের ফুটবল স্থগিত হয়েছে বলে জানা গেছে।
কর ফাঁকির অভিযোগে তাপিয়ার বিরুদ্ধে চলছে তদন্ত। শুরুতে এএফএ সভাপতির ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু গতকাল আদালত সিদ্ধান্ত বদলে বিদেশ সফরের অনুমতি দিয়েছেন। তদন্ত চলমান থাকার কারণেই যে বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে, এমনটা মনে করেন না আদালত।
ক্লদিও তাপিয়াসহ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর গত রাতে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। সামাজিক নিরাপত্তা তহবিলের অবৈধ ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। আর্জেন্টিনার কর সংস্থা এআরসিএ এই অভিযোগ এনেছে। যার মধ্যে সামাজিক কল্যাণমূলক কাজে তাপিয়া ১ কোটি ২৮ লাখ ডলার দিতে ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৫৬ কোটি ৭০ লাখ টাকা। ২০২৪ ও ২০২৫ এত বিশাল অঙ্কের টাকা দিতে না পারার অভিযোগ উঠেছে এএফএ সভাপতির বিরুদ্ধে।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২৭ মার্চ হওয়ার কথা আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা। এই ম্যাচ দেখতে আপাতত তাই কোনো বাধা নেই তাপিয়ার। এই মাঠেই ফ্রান্সের বিপক্ষে ধ্রুপদী ফাইনাল জিতে ২০২২ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে