আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই মার্সিসাইড ডার্বিতে লিভারপুলকে জেতালেন মোহামেদ সালাহ। ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনকে ১-০ গোলে হারিয়েছে ইউর্গেন ক্লপের দল।
৩৭ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে এভারটন। লুইস দিয়াজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন অ্যাশলে ইয়ং। তবে এরপরও জমাটবদ্ধ রক্ষণে ক্লপের শিষ্যদের আটকে রেখেছিল টফিসরা।
কিন্তু শেষ রক্ষা হয়নি। ৭৭ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। ডি-বক্সের ভেতর বল এভারটন ডিফেন্ডার মাইকেল কিনের হাতে লাগলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে জাল খুঁজে নিতে ভুল করেননি সালাহ।
অলরেডদের দ্বিতীয় গোলটিও করেন মিসরীয় ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা সপ্তম মিনিটে ডারউইন নুনেজের অ্যাসিস্ট থেকে ব্যবধান বাড়ান সালাহ।
এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষেও উঠল লিভারপুল। তবে আজ রাতে ব্রাইটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটি জিতলে সেই আসন অবশ্য ছাড়তে হবে ক্লপের দলকে। ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে এভারটন।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে