যেন বিরানভূমি। উষ্ণ মরুভূমিতে পথ হারানো পথিকের মতো উদভ্রান্ত ও এলোমেলো। ফাইনালের ফ্রান্স দলকে দেখে এমনটাই মনে হচ্ছিল বারবার। নিজেদের হারিয়ে ফেরা দলটি দুই গোল হজম করেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। কাতার বিশ্বকাপের শুরু থেকেই যে দুর্ধর্ষ ফরাসিদের দেখা গিয়েছিল, ফাইনালের দিনে লুসাইলে যেন হারিয়ে গেল ফরাসিদের সেই সোনার কাঠি।
চ্যাম্পিয়ন হিসেবে দুর্দান্ত প্রতাপ নিয়ে মাঠে এসেছিল ফ্রান্স। মাঠ ও মাঠের বাইরে ফরাসিদের রুখে দেওয়ার মতো কেউ ছিলই না, তাদের হারিয়ে খুঁজতে হয়েছে লুসাইলে। ম্যাচ জুড়ে রাজত্বই করেছে লাতিন সৌন্দর্যের মুখপাত্র আর্জেন্টিনা। প্রথমার্ধে আর্জেন্টাইনদের কাছে যেন পাত্তাই পেল না। প্রথমার্ধে শেষে এক ভাঙাচোরা ফ্রান্সকে দেখে মায়াই হচ্ছিল।
দ্বিতীয়ার্ধে তারা ফিরে এল স্বরূপে। যেন ফিনিক্স পাখি। ৯০ মিনিটের খেলা ফুটবল যখন মানসিক চাপকে ডিঙিয়ে নিজেদের চ্যাম্পিয়ন রূপে দেখা দেয় ৮০ মিনিটে। ওতামেন্দির করা ফাউল থেকে এমবাপ্পের নিজের মত গতিতে করা পেনাল্টিই ম্যাচে ফেরায় ফ্রান্সকে। আর পুরো দলই যেন জেগে উঠে ফিনিক্স পাখির মতো। ধ্বংসস্তূপ থেকে উঠে আবারও চ্যাম্পিয়নদের রূপ দেখিয়ে এক মিনিট পরই সমতায় ফেরায় এমবাপ্পে। যেন মেসির সামনে তার চেয়ে আরও বড় এক তারকার উত্থান নিশ্চিত করা বার্তা।
তবুও যেন বাকি ছিল নাটকীয়তা। আর্জেন্টিনার অতিরিক্ত সময়ের জন্য জমিয়ে রাখা শক্তি পুনরুজ্জীবিত করে দেন মেসি। কিন্তু যে ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে ফ্রান্স, তারা কি এতেই হেরে যাবে? মোটেই না। সে কথার প্রমাণ রেখে ২ মিনিট বাকি থাকতে আবারও সমতায় ফেরে ফ্রান্স। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কমবয়সী হয়ে হ্যাটট্রিক করার রেকর্ড করেন ফ্রান্সের আরেক মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিয়ে আর্জেন্টিনা মাঠ ছাড়লেও অপরাজিত ও লড়াকু শক্তির দুর্দমনীয় প্রমাণ রেখে ফুটবলকেই জিতিয়ে দিয়েছে ফ্রান্স। তাদের হাতেই তোলা থাকল সেরা ফুটবলে সৌন্দর্যের প্রতীক।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে