অভিষেক ম্যাচে রেকর্ড গড়ার স্বপ্ন তো দেখেন সব খেলোয়াড়ই। অনেকে গড়েও ফেলেন রেকর্ড। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গতকাল মার্ক গুই ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন, যেখানে রেকর্ড গড়ার পর বার্সার তরুণ ফুটবলারের কাছেই তা অবিশ্বাস্য মনে হয়েছে।
লা লিগায় ন্যু ক্যাম্পে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও, যেখানে চোটে পড়ায় রবার্ট লেভানডফস্কি, পেদ্রির মতো তারকাদের পায়নি বার্সেলোনা। তবু ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলেছে বার্সা। কাতালানরা বল দখলে রেখেছিল ৬৩ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৭টি। অন্যদিকে ৩৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বিলবাওয়ের শট নিয়েছিল ৩টি। তবু যেন গোলমুখ খুলতে পারছিল না বার্সা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
প্রথমার্ধের পরও ম্যাচ অনেকক্ষণ গোলশূন্য ড্র ছিল। ৭৯ মিনিটে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বদলি হিসেবে নামিয়েছেন গুইকে। নেমেই বাজিমাত করেন তিনি। ৮০ মিনিটে হোয়াও ফেলিক্সের পাস থেকে প্রথমে বল রিসিভ করেন গুই, এরপর বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে বোকা বানিয়ে ফার্স্ট টাচে গোল করেন গুই। ১৭ বছর ২৯১ দিন বয়সে গোল করে এই শতাব্দীতে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেকেই গোল করেন গুই।
শেষ পর্যন্ত বার্সা ম্যাচ জিতেছে ১-০ গোলে। ম্যাচ শেষে বার্সার তরুণ ফুটবলার বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। শ্বাসই নিতে পারছি না। মুহূর্তটা উপভোগ করছি। এই সুযোগটা পেতেই সারা জীবন পরিশ্রম করে গেছি। অবশেষে এটা কাজে দিয়েছে।’
অন্যদের মতো গুই উঠে এসেছেন বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে। বার্সার তরুণ ফুটবলারের প্রশংসায় কোচ জাভি বলেন, ‘আমি মার্ক গুইকে পছন্দ করি। সব সময় বলে আসছি যে লা মাসিয়া খেলোয়াড়দের নিয়ে কোনো সমস্যা হবে না। তাদের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে। যখনই দেখবেন সেই ছেলে প্রস্তুত, তাকে মাঠে নামিয়ে দেবেন।’
এবারের লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা ১০ ম্যাচ খেলে জিতেছে ৭টি এবং ৩ ম্যাচ ড্র করেছে। ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে বার্সা। এল ক্লাসিকোতে ২৮ অক্টোবর ন্যু ক্যাম্পে খেলবে বার্সা-রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন রিয়াল। এল ক্লাসিকোর আগে ন্যু ক্যাম্পেই শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে বার্সা।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৯ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে