বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২১ আগস্ট মারামারির ঘটনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নকে আর্থিক জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। জরিমানার তালিকা থেকে বাদ যায়নি লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও।
বিপিএল ফুটবলে গত ৯ আগস্ট শেখ জামালের বিপক্ষে ২-০ গোলে জয় পায় বসুন্ধরা কিংস। একইদিনে মাঠে ম্যাচ ছিল আবাহনী ও আরামবাগের। ম্যাচ চলাকালীন সময়ে মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা সত্ত্বেও মাঠে ঢুকে জয় উল্লাস করেছেন বসুন্ধরার ম্যানেজার ওয়াসিমউজ্জামান ও বসুন্ধরা নারী দলের সহকারী কোচ মাহমুদা আক্তার। দুজনের ঘটনায় বসুন্ধরাকে ১ লাখ টাকা জরিমানা ও ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করেছে বাফুফে।
এবারের বিপিএল ফুটবলে অন্যতম আলোচিত ঘটনা শেখ জামাল-ব্রাদার্সের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হাতাহাতি কাণ্ড। এই ঘটনায় জামালের দুই ফুটবলার-শাকিল আহমেদ ও ফয়সাল আহমেদকে এক ম্যাচ করে নিষিদ্ধ করেছে বাফুফে। একই শাস্তি পেয়েছেন ব্রাদার্সের খেলোয়াড় ছামির উল্লাহ। নগদ ১ লাখ টাকা জরিমানা গুনতে হবে শেখ জামালকে। ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ব্রাদার্সকে। মাঠে ঢুকে রেফারির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানোর কারণে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে জামালের সহকারী কোচ ও জাতীয় দলের সাবেক ফুটবলার হাসান আল মামুনকে।
১৪ আগস্ট মোহামেডানের বিপক্ষে ম্যাচে কর্নার কিক নিয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ৪ মিনিট খেলা বন্ধ রেখেছিলেন রহমতগঞ্জের ফুটবলাররা। প্রতি মিনিটের জন্য রহমতগঞ্জকে ৩ হাজার টাকা জরিমানা করেছে বাফুফে। ১৭ আগস্ট চট্টগ্রাম আবাহনীর বলবয়দের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুই দলের তিন বলবয়কে চার ম্যাচ নিষিদ্ধ ও রহমতগঞ্জকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে