কোচ তিতে গত বিশ্বকাপ-ব্যর্থতার দায়ে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর ব্রাজিলের দায়িত্ব নেন ফার্নান্দো দিনিজ। এই কেয়ারটেকারের কোচের অধীনে যেন নিজেদের খেলাটাই ভুলে গেছে সেলেসাওরা। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে গত চার ম্যাচে জয়ের মুখে দেখেনি। তার মধ্যে হেরেছে টানা তিন ম্যাচ। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান ছয়ে।
‘হেক্সা’ মিশনে নেমে বিশ্বকাপে বারবার ব্যর্থ ব্রাজিল চেয়েছিল কার্লো আনচেলত্তিকে কোচ করে আনতে। ইতালিয়ান কোচও একপ্রকার রাজি ছিলেন। গত মৌসুমে এ নিয়ে বেশ জোর গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু ব্রাজিলিয়ানদের স্বপ্নটা হয়তো পূরণ হচ্ছে না।
২০২৬ সাল পর্যন্ত যে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন আনচেলত্তি! স্প্যানিশ আউটলেট রেলোভোর বরাতে এমনটাই জানিয়েছে জার্মানভিত্তিক ফুটবল মিডিয়া ওয়ান ফুটবল। তারা জানিয়েছে, শীতকালীন ছুটির সময় এই চুক্তিকে প্রাধান্য দিচ্ছে দুই পক্ষ। রিয়াল নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আনচেলত্তিকে ধরে রাখতে রাজি। তবে ৬৪ বছর বয়সী কোচ ব্রাজিলে যাবেন, নাকি সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন, সেটি এখনো জানা যায়নি।
রিয়ালে দ্বিতীয় অধ্যায় কাটাচ্ছেন আনচেলত্তি। জিনেদিন জিদান দায়িত্ব ছাড়ার পর ২০২১ সালে পুনরায় এই অভিজ্ঞ কোচকে নিয়োগ দেয় স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল অধ্যায় শেষে কোচিং ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন আনচেলত্তি। সেই খবরই চাউর হয়েছিল সর্বত্র। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ব্রাজিলে যাওয়ার গুঞ্জনও শোনা যায়।
২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আশা ছিল আনচেলত্তির অধীনে বিশ্বকাপ খেলার। তবে রিয়ালের সঙ্গে আরও দুই মৌসুমের জন্য চুক্তি নবায়ন করা হয়তো তাঁর আর সম্ভব হবে না।
রিয়ালের হয়ে বেশ সফল আনচেলত্তি। লস ব্লাঙ্কোসদের এনে দিয়েছেন দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি কোপা দেল রে, দুটি ক্লাব বিশ্বকাপ ও একটি লা লিগা। এবারও তাঁর অধীনে লিগ পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে রিয়াল।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২১ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে