
২০২৬ বিশ্বকাপটা আর্জেন্টিনার জন্য কেন বিশেষ, সেটা আর না বললেও চলছে। কারণ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপেই আর্জেন্টিনা নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। এই বিশ্বকাপের প্রসঙ্গ এলে আপনা আপনি চলে আসে, লিওনেল মেসি খেলছেন কি খেলছেন না।
দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে মেসি জিতেছেন অনেক শিরোপা, যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে তাঁর আজন্ম আক্ষেপ ঘুচিয়েছেন। এদিকে মেসির বয়সও হয়ে গেছে ৩৭। পরবর্তী বিশ্বকাপের সময় আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের বয়স হবে ৩৯। এ কারণে অবসর কবে নেবেন, এমন প্রসঙ্গও সামনে চলে আসে।
মেসি অবশ্য জানিয়েছেন, অবসর নিয়ে তাঁকে খুব একটা কথা শুনতে হয় না। ‘৪৩৩ অ্যাপে’ দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘আমি বলতে পারছি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন করা হয় এই ব্যাপারে। বিশেষ করে আর্জেন্টিনায় হয় এটা। এই বছরটা ভালোভাবে শেষ করতে চাই। পরের বছরের প্রাক্–মৌসুমটা দারুণভাবে শুরু করার ইচ্ছে রয়েছে। গত বছর প্রচুর ভ্রমণের কারণে এটা পারিনি।’
২০২৬ সালের ১১ জুন পরবর্তী বিশ্বকাপ শুরু হবে। সেই হিসাবে দুই বছরও সময় বাকি নেই। মেসি জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে তিনি খুব একটা চিন্তাভাবনা করেন না। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি সময় ঘনিয়ে আসছে। কিন্তু একই সঙ্গে এটা অনেক দূরেরও ব্যাপার। ফুটবলে অনেক কিছু হতে পারে এখন। আমি প্রতিদিন হিসাব করে চিন্তা করি। এত কিছু ভাবি না।’
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে গত বছর ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি। প্রথম মৌসুমেই মায়ামিকে লিগস কাপের শিরোপা পাইয়ে দেন, যা ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো মেজর শিরোপা। দেড় বছরে ক্লাবটির জার্সিতে খেলেছেন ৩৭ ম্যাচ। করেছেন ৩৩ গোল। অ্যাসিস্ট করেন ১৮ গোলে।
মায়ামির হয়ে মেসি এ বছর জিতেছেন সাপোর্টার্স শিল্ডের পুরস্কার, যেখানে মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে ২০ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন। খেলেছেন ১৯ ম্যাচ। এরই মধ্যে মায়ামিতে কোচ হওয়ার সম্ভাবনাও শোনা যাচ্ছে তাঁর। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড বলেন, ‘খুব সম্ভবত আমি কোচ হচ্ছি না। তবে স্পষ্ট কোনো ধারণাই নেই যে আমার সঙ্গে কী ঘটতে যাচ্ছে। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে যা অর্জন করি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। অনুশীলন, খেলা, মজা করা—এসব ব্যাপার নিয়েই শুধু চিন্তা করি।’
২০২১ কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার জার্সিতে প্রথম কোনো মেজর শিরোপা জেতেন মেসি। পরবর্তীতে তিনি ২০২২ সালে ফিনালিসিমা, বিশ্বকাপ-আন্তর্জাতিক ফুটবলে দুটি মেজর শিরোপা জেতেন একই বছর। এ বছর কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ মেজর শিরোপা জয়ের গৌরব অর্জন করেন এই ফুটবলার। আকাশি-নীলদের টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের টুর্নামেন্টে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২০ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে