
লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন, এই প্রশ্ন এখন সবার মনে। বিষয়টি নিয়ে আগেও একাধিকবার কথা বলতে দেখা গেছে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে। এলএমটেনকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। আরও একবার একই কথা শোনা গেল বিশ্বকাপজয়ী কোচের কণ্ঠে।
সংবাদমাধ্যমকে খোদ মেসি জানিয়েছিলেন, বিশ্ব ফুটবলের ২৩তম পর্বে তাঁর খেলার বিষয়টি নির্ভর করছে ফর্ম ও ইনজুরির ওপর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী জুনে বিশ্বকাপ শুরু হবে। ছয় মাস আগেও স্কালোনি নিশ্চিত নয়, উত্তর আমেরিকা মহাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপে মেসি খেলবেন কি না। এই ইস্যুতে দলের সেরা তারকার ওপর চাপ প্রয়োগের পক্ষে নন আর্জেন্টিনার কোচ।
সম্প্রতি মেসির সঙ্গে দেখা হয়েছিল স্কালোনির। সেখানে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে তাঁদের। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে দেওয়া সাক্ষাৎকারে সেসব নিয়েই কথা বলেছেন স্কালোনি। তিনি বলেন, ‘মেসির সঙ্গে বসে কফি খেয়েছি। দলের অন্যদের সঙ্গেও কথা বলার ইচ্ছা আছে আমার। বিশ্বকাপ থেকে আর মাত্র ছয় মাস দূরে আছি আমরা। দলের সামগ্রিক বিষয় জানিয়ে দেওয়া দরকার।’ মেসির বিশ্বকাপ খেলা না খেলা প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমাদের মধ্যে বিশ্বকাপ নিয়ে কথা হয়নি। দেখা যাক কী হয়। সে বলেছে এখনো সময় আছে। তাই তাকে চাপ দেওয়া ঠিক হবে না। সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দিতে চাই।’
২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যদের প্রাধান্য দেবেন স্কালোনি। তিনি বলেন, ‘তারা (২০২২ কাতার বিশ্বকাপ দলে যাঁরা ছিলেন) এখন আদর্শ পর্যায়ে আছে। এমন কিছু হয়নি যে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আমরা অনেক খেলোয়াড় ডেকেছি। মাঠের পারফরম্যান্সকে আমরা গুরুত্বের সঙ্গে দেখব। সর্বশেষ বিশ্বকাপ খেলা অনেকেই দলে ফিরবে। যোগ্যতা দিয়েই তারা এটা অর্জন করেছে। তাই শিরোপা ধরে রাখার লড়াইয়ে দলের অংশ হওয়ার অধিকার আছে তাদের।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে