আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরেই আল নাসরের হয়ে গতকাল খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিরেই দলের জয়ে অবদান রেখেছেন তিনি। পর্তুগিজ তারকা ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পেয়েছে আল নাসর।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গতকাল সৌদি প্রো লিগে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল রায়েদ। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলেছে আল নাসর। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা শট করেছে ৭টি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের এক মিনিটে গোলের দেখা পায় আল নাসর। সুলতান আল ঘান্নামের অ্যাসিস্টে গোল করেন সাদিও মানে। এরপর ৪৯ মিনিটে তালিসকার গোলে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। এবারও অ্যাসিস্ট করেন আল ঘান্নাম। আর ৭৮ মিনিটে তালিসকার অ্যাসিস্টে গোল করেন রোনালদো। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় আল নাসর। ম্যাচ শেষে টুইটারে দলের উদ্যাপনের বেশ কিছু ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লেখেন, ‘এটাই তো জয়ের অনুভূতি।’
৩-১ গোলের জয়ে সৌদি প্রো লিগে আল নাসরের পয়েন্ট এখন ১২। ৬ ম্যাচ খেলে তারা জিতেছে ৪ ম্যাচ ও ২ ম্যাচ হেরেছে। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ৬ নম্বরে। ৭ গোল করে এবারের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৬ ম্যাচ খেলে তিনি করেছেন ২১ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মাসে শেষ হওয়া আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৬ ম্যাচে ৬ গোল করেন তিনি। চ্যাম্পিয়ন হয়েছিল আল নাসর।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৬ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে