
হ্যামস্ট্রিং চোটের কারণে কাই হাভার্টজের মৌসুম শেষ হয়েছে আগেই। গাব্রিয়েল মার্তিনেল্লিকেও ছিটকে যেতে হয়েছিল এক মাসের জন্য। ১০১ দিন বাইরে থাকার গতকাল ফুলহ্যামের বিপক্ষে মাঠে ফেরেন বুকায়ো সাকা। কিন্তু সেই ম্যাচেই আরও এক ধাক্কা খেল আর্সেনাল। এবার ছিটকে গেলেন রক্ষণের অন্যতম ভরসা গাব্রিয়েল মাগালায়েস। চোটের ধরনটাও সেই একই—হ্যামস্ট্রিং। আর্সেনালের জন্য তা অভিশাপই বলা যায়।
আগামী মঙ্গলবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল। কিন্তু রক্ষণে তাদের নাজেহাল অবস্থা। এক সপ্তাহের ব্যবধানে চোটে পড়েছেন চার ডিফেন্ডার। এখানে অবশ্য কেবল ভাগ্যকেই দুষতে পারেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটেই হ্যামস্টিংয়ের ব্যথায় কাতরাচ্ছিলেন মাগালায়েস। তাই তাঁকে উঠিয়ে নেওয়া ছাড়া উপায় ছিল না আর্তেতার হাতে। তবে গানাররা মাঠ ছেড়েছে ২-১ গোলের জয় নিয়ে। ৬৬ মিনিটে মাঠে নামার ৭ মিনিট পর দারুণ এক গোলে প্রত্যাবর্তনটা রাঙিয়ে তোলেন সাকা। এর আগে প্রথম গোলটি আসে মিকেল মেরিনোর কাছ থেকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে চোটে পড়েন আরেক ডিফেন্ডার জুরিয়েন টিম্বারও।
ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘দুজন দলের এমন খেলোয়াড়, যারা সবসময় মাঠে থাকতে চায়। গাবি তার হ্যামস্ট্রিংয়ে কিছু অনুভব করছিল, আমরা জানি না চোট কতটা বড়। একইসঙ্গে জুরিয়েনের ব্যাপারেও। সে ম্যাচের আগেই চোটে ভুগছিল। তবুও খেলা চালিয়ে যায়, কিন্তু একটা পর্যায়ে এসে আর পারেনি।’
প্রিমিয়ার লিগে রাতের অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। জয়সূচক গোলটি আসে রেড ডেভিলদেরই সাবেক ফরোয়ার্ড অ্যান্থনি এলাঙ্গার পা থেকে। ৩০ ম্যাচে ১৭ জয়ে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৭০ পয়েন্ট।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২১ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে