সফরে বেরিয়ে একের পর এক হার—সময়টা খুব খারাপ যাচ্ছিল ইন্টার মায়ামির। সৌদি সফরে তো গত শুক্রবার ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন আল নাসরের কাছে ৬-০ গোলে উড়ে গেছেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। তার আগে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের কাছে রোমাঞ্চ জাগিয়ে হেরেছিল ৪-৩ গোলে।
এই দুই ম্যাচেই খেলেছেন মেসি-সুয়ারেজ। তবে আজ দুই বন্ধু মাঠে নামেননি। বেঞ্চে বসে দেখেছেন সতীর্থদের গোল উৎসব। অবশেষে তাদের ছাড়াই হংকং সফরে এসে জয়ের মুখ দেখল মায়ামি। হংকং একাদশকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটি।
আল নাসরের বিপক্ষে ম্যাচের পরপরই হংকংয়ে উড়াল দেন মেসিরা। গতকাল অনুশীলনে তাদের দেখার জন্য ভিড় জমিয়েছিল দেশটির ফুটবল ভক্তরা। তবে চোটের কারণে এই প্রীতি ম্যাচে মেসির খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত মাঠে নামেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। খেলেননি সুয়ারেজও। তাঁদের সাবেক বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতস ও জর্দি আলবাও প্রথম একাদশে ছিলেন না। তারপরও স্বাগতিকদের বিপক্ষে গোল উৎসব থামেনি মায়ামির।
হংকং স্টেডিয়ামে ৪০ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন রবার্ট টেইলর। অবশ্য এর ৩ মিনিট পরই হংকং একাদশকে সমতায় ফেরান হেনরি আনিয়ের। বিরতির পর ৫০, ৫৬ ও ৮৫ মিনিটে তিন গোল দেয় মায়ামি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ পর জয়ের মুখ দেখল জেরার্ডো মার্তিনোর দল। আর গত তিন প্রীতি ম্যাচের মধ্যে এটি তাদের প্রথম জয়। আগামী ৭ ফেব্রুয়ারি জাপানের ভিসেল কোবের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া সফর শেষ করবে মায়ামি।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৫ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে