
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আরও একটি মৌসুম শেষ হলো। বরাবরের মতো এবারও ইংল্যান্ড ছেড়েছেন বেশ কিছু কোচ এবং খেলোয়াড়। এঁদের মধ্যে মোহামেদ সালাহ এবং পেপ গার্দিওলা অন্যতম। তবে দুজনের বিদায়টা দুই রকম হয়ে থাকল।
সালাহ আগেই জানিয়েছিলেন, এই মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন তিনি। ঘোষণা অনুযায়ী লিভারপুলের হয়ে শেষ ম্যাচটি খেলতে নেমেছিলেন ব্রেন্টফোর্ডের বিপক্ষে। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটাতে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। শেষ ম্যাচে রেডদের হয়ে জয়ের সাক্ষী হতে না পারলেও একটি রেকর্ড গড়েছেন সালাহ। তাঁর করা অ্যাসিস্ট থেকেই ৫৭ মিনিটে গোল করেন কার্টিস জোন্স। তাতেই স্টিফেন জেরার্ডকে পেছনে ফেলে লিভারপুলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক বনে গেলেন সালাহ (৯৩)। ৯২ অ্যাসিস্ট নিয়ে এত দিন রেকর্ডটা নিজের দখলে রেখেছিলেন জেরার্ড।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ বলেন, ‘আমার তো মনে হয় সারা জীবনের চেয়েও বেশি কাঁদলাম। আমি আসলে আবেগপ্রবণ নই। আমাদের যৌবন এখানে কেটেছে, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ভাগাভাগি করেছি। এই ক্লাব যেখানে থাকার কথা, সেখানে আমরা রেখেছি। (রবার্টসন) ভালোবাসার যোগ্য, কারণ মাঠে সে সব দিয়েছে। এ জন্যই তারা তাকে ভালোবাসে।’
আর্সনালের কাছে আগেই প্রিমিয়ার লিগ শিরোপা হাতছাড়া করেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের শেষ ম্যাচটি ছিল কেবল গার্দিওলাকে ভালোভাবে বিদায় দেওয়ার উপলক্ষ। কিন্তু সেটা করতে পারেনি সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামে এসে জায়ান্টদের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে অ্যাস্টন ভিলা।
ম্যানসিটির ইতিহাসের সেরা কোচদের একজন হয়ে থাকবেন গার্দিওলা। এই স্প্যানিশ কোচের অধীনে গত ১০ বছরে চ্যাম্পিয়নস লিগসহ ২০টি শিরোপা জিতেছেন ম্যানচেস্টারের ক্লাবটি। সম্প্রতি ম্যানসিটি ছাড়ার ঘোষণা দেন গার্দিওলা। এরপর ক্লাবের পক্ষ থেকেও আসে আনুষ্ঠানিক ঘোষণা।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে