
লা লিগায় শীর্ষে উঠে এক সপ্তাহ টিকতে পারল না বার্সেলোনা। পিএসজির কাছে হার যতটা না পোড়াচ্ছে, তার চেয়েও বেশি পোড়াচ্ছে সেভিয়ার বিপক্ষে আজকের হার। মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচটাই যেন খেলল হান্সি ফ্লিকের দল। সেভিয়ার মাঠ থেকে তাদের ফিরতে হচ্ছে ৪-১ গোলের হার নিয়ে।
রামোন সানচেস স্টেডিয়ামে ১৩ মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন আলেক্সিস সানচেস। বার্সার সাবেক এই ফরোয়ার্ড স্পটকিক থেকে কোনো ভুল করেননি। প্রথমার্ধে ব্যবধানটা ৪-০ হতে পারত খুব সহজেই। কিন্তু ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া। এর আগে ব্যবধান দ্বিগুণ করেন ইসাক রোমেরো। বার্সার হয়ে ব্যবধান কমান মার্কাস রাশফোর্ড।
বিরতির বার্সা দাপট দেখানোর চেষ্টা করলেও গোলের মুখ আর খুলতে পারেনি। পেনাল্টি মিস করেন রর্বাট লেভানডস্কি। শেষ মুহূর্তে সেভিয়ে আরও দুটি গোল দেয় বার্সার জালে। ৯০ মিনিটে হোসে আনহেল কারমোনা ও যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আকোর আদামস বার্সার কফিনে শেষ পেরেকটি মারেন।
এই ম্যাচের আগে চলতি বছর ঘরের মাঠে মাত্র একটি জয় পেয়েছে। আর বার্সা গত ১০ বছরে সেই মাঠে পরাজয়ের মুখ দেখেনি। কিন্তু আজ দেখতে হলো। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে