হাতেখড়ি আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালে হলেও আনহেল দি মারিয়া ইউরোপীয় ফুটবলে পাদপ্রদীপের আলোয় আসা শুরু করেন বেনফিকার হয়ে দুর্দান্ত খেলে। ফুটবলে নিজের জাত চেনানোর মঞ্চটা পর্তুগিজ ক্লাবেই শক্ত করেন তিনি।
১৩ বছর পর প্রিয় ক্লাবে আবারও ফিরলেন দি মারিয়া। যেন ইউরোপীয় ফুটবলের চক্রপূরণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার। গতকাল তাঁর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বেনফিকা এক ভিডিও দিয়ে। ডিভিওটিতে শিষ্যকে অভিনন্দন জানিয়েছেন এভাবে, ‘বাড়িতে স্বাগত, দি মারিয়া।’
নতুন চুক্তি কত বছরের জন্য হয়েছে তা অবশ্য আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, এক বছরের চুক্তি হয়েছে। গত মৌসুমে সম মেয়াদে ইতালির ক্লাব জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। কিন্তু সিরি আতে একদম বাজে সময় কেটেছে তাঁর। শিরোপা তো জেতা হয়ইনি, উল্টো দলের দলবদলের আর্থিক অনিয়মে ‘তুরিনের বুড়িদের’ ১০ পয়েন্ট কাটার সাক্ষী হতে হয়েছে। তাই বিদায় নেওয়ার সময় তিক্ততার কথা জানিয়েছিলেন তিনি।
জুভ ছাড়ার সময় অবশ্য গুঞ্জন উঠেছিল লিওনেল মেসির সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন দি মারিয়া। তা অবশ্য এখন গুঞ্জনই থেকে গেল। ৩৫ বছর বয়সী তারকা রিয়ালে যোগ দেওয়ার আগে তিন মৌসুম বেনফিকার হয়ে কাটিয়েছেন। শুরুর পর এবার ক্যারিয়ারের গোধূলিলগ্নে পুরোনো স্মৃতির আঁতুড়ঘরে যুক্ত হলেন।সতীর্থ হিসেবে স্বদেশি ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিকে পাচ্ছেন তিনি। দুজনে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছেন। এবার তাঁরা ক্লাবের হয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবেন।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে