
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দলবদল শেষ হয়েছে গতকাল। এবার সার্কভুক্ত দেশের ফুটবলারদের স্থানীয় হিসেবে খেলার সুযোগ দেওয়া হয়েছে। ক্লাবগুলোতে তাই দেখা গেছে দক্ষিণ এশিয়ান ফুটবলারদের মেলা। তবে ভারতীয় ফুটবলার একজনই। তাঁর নাম প্রসেনজিৎ চক্রবর্তী।
২৭ বছর বয়সী প্রসেনজিৎ খেলবেন আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে। এর আগে পশ্চিমবঙ্গের কলকাতা প্রিমিয়ার লিগে খিদিরপুর এসসির হয়ে খেলেছেন এই ডিফেন্ডার। এটা ভারতীয় ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব। যদিও আইজল এফসি, কলকাতা মোহামেডান ও চেন্নায়িন এফসির মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
৪ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা আরামবাগ দলে ভিড়িয়েছে ঘানা থেকে নিয়েছে ২ ফুটবলার। নাইজেরিয়া-লেবানন থেকে একজন করে ফুটবলার নিয়েছে আরামবাগ। সার্কভুক্ত দেশ থেকে সর্বোচ্চ ৪ ফুটবলার দলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। যোগেশ গুরান, সানিশ শ্রেষ্ঠা, অঞ্জন বিস্তা, আরিক বিস্তা—চারজনই নেপালের।
এমন সুযোগ থাকার পরও ব্যতিক্রমের দেখা মিলেছে। বড় তিন ক্লাব মোহামেডান, আবাহনী ও বসুন্ধরা কিংসের কেউই সার্কভুক্ত ফুটবলার নেয়নি। আবাহনী অবশ্য এবারও বিদেশি সংকটে ভুগছে। তবে গতবার দুজন খেললেও এবার আছে তিনজন। সুলেমান দিয়াবাতে ও এমেকা ওগবুহর পর ব্রুনো মাতোসকে দলে ভিড়িয়েছে তারা। চ্যাম্পিয়ন মোহামেডানের চার বিদেশির তিনজনই ঘানার। রহমতগঞ্জ থেকে স্যামুয়েল বোয়াটেংকে এনেছে মোহামেডান। বোয়াটেংয়ের স্বদেশি দুই ফুটবলার হলেন বের্নার্ড মরিসন ও এমানুয়েল এলি কেকে। সঙ্গে অভিজ্ঞ মুজাফফর মুজাফফরভ তো আছেনই।
মোহামেডানকে শিরোপা জেতানো এমানুয়েল সানডে ও এমানুয়েল টনিকে নিয়েছে বসুন্ধরা। আবাহনী থেকে এনেছে রাফায়েল অগুস্তোকে। এ ছাড়া পুরোনো দরিয়েলতনের ঝলক দেখা যাবে এবার।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২৪ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে