
জয় কাকে বলে, সেটা ভুলতেই বসেছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, চ্যাম্পিয়নস লিগ—কোথাও তারা জিততে পারছিল না। হার ও ড্রয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি অবশেষে গত রাতে পেল অধরা জয়। জয়টা যে কতটুকু স্বস্তির, সেটা আর্লিং হালান্ড-পেপ গার্দিওলাদের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে।
ইতিহাদে গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে সাত ম্যাচ পর জয়ের দেখা পেল সিটি। এমন জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের দুটি ছবি পোস্ট করেছেন হালান্ড। একটি ছবিতে দেখা যাচ্ছে, হালান্ডকে টেনে ধরছেন ফরেস্টের দুই ফুটবলার। অন্য ছবিতে ছিল সিটির খেলোয়াড়দের উদ্যাপন। হালান্ড ক্যাপশন দিয়েছেন, ‘কঠিন এক সময় পার করার পর দারুণ এক জয়। সেগুলো পেছনে ফেলে সামনের দিকে তাকাতে হবে।’
নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যান সিটির তিন ফুটবলার গোল করেছেন। আট মিনিটে বার্নার্দো সিলভা ম্যাচে গোলমুখ খোলেন। ৩১ ও ৫৭ মিনিটে সিটির অপর ২ গোল করেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু। তবে গত কয়েক ম্যাচে দেখা গেছে, এমন অবস্থায় থেকেও সিটি জিততে পারেনি। এ কারণে শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তা কাজ করছিল বলে জানিয়েছেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে সিটি কোচ বলেন, ‘ক্লাব, খেলোয়াড় সবারই এটা ধরে রাখতে হবে। গত কদিন ধরে যা হচ্ছিল, তাতে শেষ বাঁশি না বাজা পর্যন্ত আমরা আসলেই চিন্তামুক্ত হতে পারছিলাম না।’

এ বছরের ২৬ অক্টোবর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছিল ম্যান সিটি। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলে সিটি হারে ৬ ম্যাচ এবং ড্র করে ১ ম্যাচ। ইতিহাদে গত রাতে ফরেস্টের বিপক্ষে স্বস্তির জয়ের পর গার্দিওলা বলেন, ‘আমাদের এটা দরকার ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে না জেতার অভ্যাসটা ভাঙার খুব দরকার ছিল। শেষ পর্যন্ত আমরা জিতেছি। তবে আমাদের এটা ধরে রাখতে হবে।’
নটিংহাম ফরেস্টকে হারিয়ে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখন চারে অবস্থান করছে। ১৪ ম্যাচে ৮ জয়, ২ ড্র ও ৪ পরাজয়ে সিটির পয়েন্ট এখন ২৬। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৫। দুই ও তিন নম্বরে থাকা চেলসি, আর্সেনাল দুই দলেরই সমান ২৮ পয়েন্ট। প্রিমিয়ার লিগের প্রথম চার দলের সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে