
দক্ষিণ আমেরিকান ফুটবলে ঝামেলার ঘটনা নতুন কিছু নয়। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের বিশৃঙ্খলার ঘটনা ঘটে প্রায়ই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়। কোপা লিবার্তাদোরেসে এবার ঘটেছে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। টুর্নামেন্টে জড়িয়ে রয়েছে ব্রাজিলের এক ক্লাব।
চিলির সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে গতকাল কোপা লিবার্তাদোরেসের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্লাব কোলো-কোলো এবং ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজা। বিভিন্ন গণমাধ্যমের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কোলো-কোলোর বিরুদ্ধে ফোর্তালেজার এই ম্যাচে ঘটেছে ঝামেলা। ম্যাচ শুরুর আগমুহূর্তে দর্শকদের একাংশ স্টেডিয়ামে ঢুকতে হুড়োহুড়ি শুরু করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের সঙ্গে দর্শকদের সংঘর্ষ শুরু হয়ে যায়। দর্শকদের ছত্রভঙ্গ করতে পুলিশ পানি ছিটিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দুই জন মারা গেছেন এই সংঘর্ষে। একজন ১৩ বছর বয়সী ছেলে, অপরজন ১৮ বছর বয়সী নারী।
কীভাবে দুই জন মারা গেছেন, সেটার একটা ধারণা পাওয়া গেছে স্থানীয়দের বরাতে। ফ্রান্সিসকো মোরালেস নামে স্থানীয় এক প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘যা জানা গেছে, তা হলো এই দুই ব্যক্তি একটি বেড়া টপকে ঢুকতে গিয়েছিলেন। এই ঘটনার তদন্ত চলছে। পুলিশের একটি গাড়ি এ ঘটনায় জড়িয়ে আছে বলে জানা গেছে।’ ১৮ বছর বয়সী মৃত সেই নারীর বোন বারবারা পেরেজ তাঁর বোনের মৃত্যুতে পুলিশের গাড়ির ওপর দোষ চাপিয়েছেন। দায়ী করেছেন বারবারা পেরেজ বলেন, ‘তার ওপর দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে। সেখানেই তাকে পিষ্ট করেছে।’
অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কোলো-কোলোর বিপক্ষে ফোর্তালেজার ম্যাচ শুরুও হয়েছিল। ৭২ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল গোলশূন্য। তখনই মাঠে কিছু দর্শক ঢুকে পড়েন। ফোর্তালেজার ফুটবলাররা তখন আত্মরক্ষার্থে মাঠ ছেড়ে উঠে গেলে ম্যাচটি বাতিল করা হয়েছে। এই ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল এক বিবৃতি দিয়েছে। পাশাপাশি তদন্তেরও নির্দেশ দিয়েছে কনমেবল। ম্যাচ শুরুর আগে ১০০-এর মত দর্শক বেড়া টপকে ঢুকতে চেয়েছিলেন বলে ‘ফ্রান্স টোয়েন্টি ফোর’ নামে এক ওয়েবসাইট জানিয়েছে।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩১ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে