রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। নিজেদের মাটিতে এ জয়ে জিরোনাকে নিচে ঠেলে লা লিগায় আবারও দুইয়ে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল। ৩৩ ম্যাচে কাতালান জায়ান্টদের পয়েন্ট ৭৩। শীর্ষে থেকে শিরোপার কাছে চলে আসা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা।
গত রাতে ২২ মিনিটে রাফিনহার পাশ থেকে বার্সাকে এগিয়ে দেন ফারমিন লোপেজ। পাঁচ মিনিট পর ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হুদো দুরো। ৩৮ মিনিটে পেপেলুর পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। তবে বড় ধাক্কাটা খায় বিরতিতে যাওয়ার খানিক আগে। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে বসেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিয়র্গি মামারদাশবভিলি।
দ্বিতীয়ার্ধে খর্বশক্তির হযে পড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে সুবিধাটুকু ঠিকই আদায় করেছেন লেভা। ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার বার্সাকে সমতায় ফেরান ৪৯ মিনিটে, ইলকাই গুন্দোয়ানের পাস থেকে হেডে গোল করে। ৮২ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। যোগ করা তৃতীয় মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রিকিকে পূরণ করেন হ্যাটট্রিক।
এ নিয়ে এ মৌসুমের লা লিগায় লেভার গোলসংখ্যা দাঁড়াল ৩০ ম্যাচে ১৬। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে তিনি আছেন চতুর্থ স্থানে। মৌসুম খালি হাতে শেষ করতে চললেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে খুশি জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ ডিএজেডএনকে বলেছেন, ‘আমি মনে করি, দল ভালো খেলেছে...আমাদের মনে শান্তি-প্রশান্তি নেই, তবে দলের এমন মনোভাবে আমি সন্তুষ্ট।’
জাভির সঙ্গে চুক্তি নবায়নের পর বার্সার এটি প্রথম জয়। এর আগে স্প্যানিশ কোচ মৌসুমের মাঝপথে জানিয়েছিলেন, বার্সায় এটি তাঁর শেষ মৌসুম। তবে সাবেক ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন তিনি।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১০ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে