নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। বাকি ছিল শুধু বার্সেলোনার হার। গতকাল নিজেদের মাঠে জিরোনা সেই তিক্ত স্বাদটা দিয়েছে বার্সেলোনাকে। জিরোনার ৪-২ গোলের জয়ে লাভটা হয়েছে লস ব্ল্যাঙ্কোসদের। এক মৌসুম পর পুনরায় লা লিগার চ্যাম্পিয়ন রিয়াল।
মৌসুমের ৪ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়েছে রিয়ালের। ৩৬তমবার চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার আগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা উদ্যাপনের অপেক্ষায় ছিলেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। কয়েক ঘণ্টার ব্যবধানে জিরোনার কাছে সবশেষ মৌসুমের চ্যাম্পিয়ন বার্সা ধরাশায়ী হওয়ায় রিয়ালের আনন্দ উৎসবের মুহূর্তটা খুব একটা দীর্ঘ হয়নি আর।
মাঠে উদ্যাপন করতে না পারলেও ঠিকই শিরোপা নিশ্চিতের উৎসব করছে রিয়াল। বার্সেলোনা-জিরোনার ম্যাচ শেষ হলে নিজেদের ড্রেসিংরুমে শ্যাম্পেন ছিটিয়ে ‘ওলে ওলে ওলে’র সঙ্গে কণ্ঠ মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন লুকা মদরিচ-ভিনিসিয়ুস জুনিয়ররা।
এতে স্বপ্ন পূরণ হয়েছে অধিনায়ক নাচোর। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ক্যারিয়ারে ২৪টি ট্রফি জিতে ডিফেন্ডার এবার অধিনায়ক হিসেবে প্রথমবার লা লিগা জিতেছেন। তাঁর নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হয়েছে লিগে। অনুভূতি জানাতে গিয়ে নাচো বলেছেন, ‘শৈশবে রিয়ালের অধিনায়ক হিসেবে লা লিগা জেতার স্বপ্ন দেখিনি এমনটা বললে মিথ্যা বলা হবে। এটি এমন এক অনুভূতি যার জন্য আমি অপেক্ষা করছিলাম। স্বপ্ন সত্যি হয়েছে। রিয়ালের হয়ে লিগ শিরোপা জেতা দারুণ তবে অধিনায়ক হিসেবে সেটা আরও অবিশ্বাস্য।’
মৌসুমের শেষ দিন তাঁর হাতে যখন শ্রেষ্ঠত্বের ট্রফি উঠবে নিশ্চিতভাবেই আনন্দটা বহুগুণ বেড়ে যাবে নাচোর। সামনে স্প্যানিশ ডিফেন্ডারের জন্য আরও দুর্দান্ত মুহূর্ত অপেক্ষা করছে। দলকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর সঙ্গে নিজের ট্রফির সংখ্যাটাও ২৬ করার সুযোগ পাচ্ছেন তিনি। এর জন্য অবশ্য বায়ার্ন মিউনিখ বাধা অতিক্রম করে শ্রেষ্ঠত্বের মঞ্চে সুযোগ পেতে হবে রিয়ালকে। সেমিফাইনালের প্রথম লেগ ২-২ গোলে সমতায় থাকায় এবার নিজেদের মাঠে বায়ার্ন ধরাশায়ী করার সুযোগ পাচ্ছে।
শিরোপা উদ্যাপনের মাঝেও তাই বায়ার্নকে নিয়ে চিন্তা করতে হচ্ছে নাচোকে। তিনি বলেছেন, ‘আমরা খুবই খুশি। চল এটি উপভোগ করার সঙ্গে আগামী বুধবারের কথা চিন্তা করি। আমাদের জন্য বড় ম্যাচ অপেক্ষা করছে।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে