নতুন মৌসুমে দুর্দান্ত খেলছে বার্সেলোনা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগে দেখা যাচ্ছে কাতালানদের দাপট। সেই ধারাবাহিকতায় গতকাল ‘চতুর্থ সারির দল’ বারবাস্ত্রোর বিপক্ষেও জয় পেয়েছে বার্সা। জয় পেলেও বার্সা কোচ জাভি হার্নান্দেজ অসন্তোষ প্রকাশ করেছেন।
বারবাস্ত্রোর বিপক্ষে বার্সার ম্যাচটি ছিল এস্তাদিও মিউনিসিপালে কোপা দেল রের ‘রাউন্ড অব ৩২ ’-এর ম্যাচ। এই ম্যাচে বারবোস্ত্রোকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। বল দখল ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট—দুটিতেই বার্সা ছিল ঢের এগিয়ে। ৭৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১১টি শট করেছিল জাভির দল। অন্যদিকে বারবাস্ত্রো বল দখলে রেখেছিল ২৭ শতাংশ ও ৩টি শট করেছিল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ১৮ মিনিটে ম্যাচের প্রথম গোল করে বার্সা। গোলটি করেন ফারমিন লোপেজ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা বার্সা।
দ্বিতীয়ার্ধেই ম্যাচে বেশি প্রতিযোগিতা চলে। ৫১ মিনিটে হেক্টর ফোর্টের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন রাফিনহা। ম্যাচে ব্যবধান কমাতে খুব একটা সময় নেয়নি বারবাস্ত্রো। ৬০ মিনিটে কর্নার থেকে পাওয়া বল রিসিভ করে গোল করেন আদ্রিয়া দি মেসা গারিদো। তখন স্কোরলাইন হয়েছে বার্সেলোনা ২: বারবাস্ত্রো ১। এখান থেকেই মূলত ম্যাচ জটিল হতে থাকে বলে মনে করেন জাভি। ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি ভুগেছি। এটা আমাদের ভুলের কারণেই হয়েছে। ম্যাচ আরও জটিল হয়ে পড়ে যখন আমরা তাদের কর্নার করার সুযোগ দিয়েছি। তাতে ১-২ হয়ে যায়। এরপরই তারা ম্যাচে ফেরে।’
বারবাস্ত্রো ব্যবধান কমানোর পর সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ আরও বেশি প্রতিযোগিতামূলক হয়েছে। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রবার্ট লেভানডভস্কি। মনে হচ্ছিল বার্সা এখানেই জয়ের গোল পেয়ে গেছে। তবে অতিরিক্ত সময়ের ৩ মিনিটে মার্ক প্রাত সেরানোর গোলে ব্যবধান কমায় বারবোস্ত্রো। জাভি বলেন, ‘আমার মনে হয় ১-২ হওয়ার আগ পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। পেনাল্টির পর আমরা আরও ঝামেলায় পড়লাম। তারা অনেক সুযোগ পেয়েছে, যা হওয়া উচিত ছিল না।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৯ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে