ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার আগেই যেন ‘দুশ্চিন্তা’ শুরু হয় আর্লিং হালান্ডকে নিয়ে। কারণ ‘গোলমেশিন’ বনে যাওয়া এই স্ট্রাইকারকে আটকানো যে অনেক কঠিন। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার চোখে হালান্ড রীতিমতো অদম্য।
লন্ডন স্টেডিয়ামে গত রাতে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল ওয়েস্ট হ্যাম। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে হালান্ডের হ্যাটট্রিকে ম্যান সিটি পায় ৩-১ গোলের জয়। ১০ মিনিটে বার্নার্দো সিলভার পাস রিসিভ করে গোল করলেন হালান্ড। ম্যান সিটির দ্বিতীয় গোল ৩০ মিনিটে এনে দেন হালান্ডই। হ্যাটট্রিকটা করেন ৮৩ মিনিটে। যেখানে ম্যাথিউস নুনিয়েজের পাস মাঝমাঠ থেকে রিসিভ করে একা টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন হালান্ড।
অসাধারণ এক হ্যাটট্রিক করার পর হালান্ডকে প্রশংসায় ভাসালেন গার্দিওলা। ম্যাচ শেষে সাংবাদিকদের সিটি কোচ বলেন,‘প্রথম গোলটা হালান্ড করল। বার্নার্দো বলটা নিয়ে পাস দিল। সেই পাস রিসিভ করে ফিনিশিং করল হালান্ড। অথবা তৃতীয় গোলের কথা চিন্তা করুন। যতটুকু জায়গা ফাঁকা পেয়েছে, সে (হালান্ড) গোল করেছে। তাকে থামানো সম্ভবই নয়।’
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে হালান্ড খেলছেন ম্যান সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে ১০১ ম্যাচে করেছেন ৯৪ গোল। ১১তম হ্যাটট্রিক সিটির জার্সিতে গত রাতে করেছেন। যেখানে ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে এরই মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন। গার্দিওলা বলেন,‘কোনো সেন্ট্রাল ডিফেন্ডার নেই। এমনকি একটা বন্দুকও নয়। এটা অসম্ভব (হালান্ডকে থামানো)। খুব দ্রুত ও শক্তিশালী সে।’
ম্যান সিটিতে হালান্ডের ৯৪ গোলের ৭০টি এসেছে প্রিমিয়ার লিগে। গোলমেশিন হালান্ড চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ৭ গোল করেছেন। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি এবার পয়েন্ট টেবিলের শীর্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২৮ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে