
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে গ্রুপ ‘এ’তে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার যখন ভিয়েতনাম ও বাংলাদেশ মুখোমুখি হবে, তখন দুই দলের সামনেই থাকবে অনেক কিছু পাওয়ার সুযোগ।
টানা দুই ম্যাচে হারের পর এই লড়াইয়ে নামছে দুই দলই। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ। দুই সেরা তৃতীয় স্থান অধিকারী দলের একটি হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর শেষ চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দারুণ সম্ভাবনা দেখিয়েছিল। থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের অনেকটা সময় আধিপত্য ধরে রেখেও শেষ পর্যন্ত হার মানতে হয় ৩-২ ব্যবধানে। প্রধান কোচ পিটার বাটলারের কাছে এখন প্রতিপক্ষের চেয়ে নিজের দলের শক্তির দিকে নজর দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমি ভিয়েতনামের খেলা দেখেছি, কিন্তু এটা আসলে তাদের নিয়ে নয়। আমাদেরই খেলার গতি নির্ধারণ করতে হবে, যেমনটা আমরা প্রথম ম্যাচে করেছিলাম যখন ৭০ মিনিট পর্যন্ত আমরা লিড ধরে রেখেছিলাম।’
ব্যাংককের প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়া উপেক্ষা করেই বাটলারের অধীনে একটি নিবিড় ও লক্ষ্যভেদী অনুশীলন সেশন সম্পন্ন করেছে দল। সেশনের শুরুতে ওয়ার্ম-আপ ও টেকনিক্যাল পাসিং ড্রিল ছিল। এরপর খেলোয়াড়দের বাস্তব ম্যাচের অভিজ্ঞতা দিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছেন ফুটবলাররা। বাটলার বলেন, ‘অনেক ক্ষেত্রে আমাদের উন্নতির প্রয়োজন থাকলেও আমাদের মনে রাখতে হবে যে এই দলটি এখনো গড়ে উঠছে। সামনে আমরা কী অর্জন করতে চাই, সে ব্যাপারে আমাদের বাস্তববাদী ও বাস্তবসম্মত হতে হবে।’
দলে চেষ্টার কোনো কমতি থাকবে না ঠিকই, তবে মহাদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ একটি বড় লক্ষ্যের অংশ, যা ফলাফলের বাইরেও অনেক কিছু নির্দেশ করে। বাটলার বলেন, ‘আমরা ভিয়েতনামকে হারানোর সর্বোচ্চ চেষ্টা করব। কারণ, এটা আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। তবে দিন শেষে এটাই পৃথিবীর শেষ নয়। আমরা ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ও টেকসই দল গড়ার চেষ্টা করছি এবং এই ধরনের প্রতিযোগিতা থেকে খেলোয়াড়েরা পেশাদারত্ব শিখছে। আমার কাজ হলো তাদের সেটা শেখানো।’
সিনিয়র ফুটবলে বাংলাদেশের (১১৩) চেয়ে ৭৬ ধাপ এগিয়ে আছে ভিয়েতনাম (৩৭)। বয়সভিত্তিক ফুটবলে সেই ব্যবধান অবশ্য চোখে পড়ছে না। প্রথম ম্যাচে চীনের কাছে ৩ গোলে হারের পর থাইল্যান্ডের কাছে হজম করেছে ৪ গোল। তাই তাদের হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালের টিকিট কাটবে বাংলাদেশ। গোল ব্যবধানে বাংলাদেশ (–৩) এগিয়ে থাকায় ভিয়েতনামকে (–৬) পেছনে ফেলে তিনে রয়েছে গ্রুপে।
ভিয়েতনামের প্রধান কোচ ওকিয়ামা মাসাহিকো বলেন, ‘বাংলাদেশ রক্ষণাত্মকভাবে বেশ শক্তিশালী একটি দল এবং তাদের বেশ কয়েকজন দ্রুতগতির খেলোয়াড়ও রয়েছে, যা আমাদের পরিকল্পনা সাজানোর সময় মাথায় থাকবে। আমাদের বল নিয়ন্ত্রণে আরও উন্নতি করতে হবে, আক্রমণাত্মক খেলতে হবে এবং পাল্টা আক্রমণে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে হবে।’

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সবশেষ ম্যাচেও চূড়ান্ত একাদশে ছিলেন মোহাম্মদ সালাহ। ১৮ মার্চ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ষোলোর দ্বিতীয় লেগে তুরস্কের গ্যালাতাসারাইকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। তবে গতকাল টুর্নামেন্টের আরেক ধাপে এসে সালাহকে মাঠেই নামানো হয়নি।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দুটি ম্যাচেই বাংলাদেশি ক্রিকেটারদের দল মাঠে নামবে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ। লাহোরে খেলছেন দুই বাংলাদেশি পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান। আর রাতে পেশোয়ার জালমির মুখোমুখি হবে করাচি কিংস। পেশোয়ারে শরীফুল ইসলাম, না
২ ঘণ্টা আগে
হংকংয়ের বিপক্ষে মূল ম্যাচেই জিততে পারত বাংলাদেশ। কিন্তু চতুর্থ কোয়ার্টারে একের পর এক গোল হজম করে বিপাকে পড়ে বাংলাদেশ। ম্যাচটা এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল যে ফল নিষ্পত্তি হয়েছে শ টাইব্রেকারে ফল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। রুদ্ধশ্বাস জয়ে এশিয়ান গেমসের মূল পর্বে উঠে গেল বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আর্থিক নিয়ম ভাঙায় লেস্টার সিটির কাছ থেকে আগেই ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আপিলও করেছিল হামজা চৌধুরীর লেস্টার। তবে কাজের কাজ কিছু হয়নি।
৩ ঘণ্টা আগে