
আর্থিক নিয়ম ভাঙায় লেস্টার সিটির কাছ থেকে আগেই ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আপিলও করেছিল হামজা চৌধুরীর লেস্টার। তবে কাজের কাজ কিছু হয়নি।
চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৬ মৌসুমে লেস্টারের কাছ থেকে যে ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল, তা আর ফেরত দেওয়া হয়নি। একটি স্বাধীন কমিশনের সুপারিশ বহাল রাখা হয়েছে বলে গতকাল জানা গেছে। প্রিমিয়ার লিগ গতকাল এক বিবৃতিতে বলেছে, ‘একটি স্বাধীন কমিশন লেস্টার সিটির এই মৌসুমে ছয় পয়েন্ট কেটে নেওয়ার সুপারিশ করেছিল। সেই সিদ্ধান্ত বহাল রেখেছে একটি স্বাধীন আপিল বোর্ড।’
প্রিমিয়ার লিগে উন্নতির আগে ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপে ছিল লেস্টার। সেই মৌসুম পর্যন্ত তিন বছরের লাভ ও টেকসই নীতি (পিএসআর) ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে ক্লাবটির বিরুদ্ধে মামলা করে প্রিমিয়ার লিগ। এ বছরের ৫ ফেব্রুয়ারি ক্লাবটির কাছ থেকে ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়। এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ বলেছে, ‘এই ক্লাবকে কমিশন ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত সময়ের মধ্যে ইএফএলের লাভ ও স্থায়িত্বের নীতি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছিল। ক্লাবটি বিভিন্ন কারণে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। যার মধ্যে ছিল কমিশনের পয়েন্ট কর্তনের সুপারিশ করার ক্ষমতা এবং শাস্তির মাত্রা নিয়ে আপত্তি। তবে আপিল বোর্ড এসব খারিজ করে দেয়।’
আপিলেও যখন কোনো লাভ হলো না, তখন লেস্টার সিটির মনোযোগ মাঠের পারফরম্যান্সে। এক বিবৃতিতে লেস্টার বলেছে, ‘ব্যাপারটি এখন শেষ হয়েছে। এই মৌসুমে পাঁচ ম্যাচ বাকি। আমরা এখন পুরোপুরি মাঠের পারফরম্যান্স নিয়েই ভাবছি।’
২ কোটি ৮ লাখ পাউন্ডের তিন বছরের পিএসআর নীতি লেস্টার ভঙ্গ করেছে বলে এ বছরের ৫ ফেব্রুয়ারি জানিয়েছিল একটি স্বাধীন কমিশন। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪৪ কোটি ৭১ লাখ টাকা। আর্থিক টেকসই নীতির (পিএসআর) নীতিমালা অনুযায়ী, প্রিমিয়ার লিগের কোনো ক্লাব তিন বছরে সর্বোচ্চ ১০ কোটি ৫০ লাখ পাউন্ডের বেশি লোকসান করতে পারবে না। তবে কোনো ক্লাব শীর্ষ লিগের বাইরে প্রতিটি মৌসুম কাটালে এই সীমা ২ কোটি ২০ লাখ পাউন্ড করে প্রত্যেক মৌসুমে কমে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত লেস্টারের ক্ষতি হয়েছিল ১ কোটি ৯৪ লাখ পাউন্ড।
২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নশিপে ৪১ ম্যাচে লেস্টার জিতেছে ১১ ম্যাচ। ড্র করেছে ১৪ ম্যাচ ও ১৬ ম্যাচ হেরেছে। হিসাব অনুযায়ী লেস্টারের এখন ৪৭ পয়েন্ট হওয়ার কথা থাকলেও ৬ পয়েন্ট কেটে নেওয়ায় তাদের পয়েন্ট ৪১। ২৪ দলের মধ্যে হামজার দলের অবস্থান ২২ নম্বরে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৫ ঘণ্টা আগে