
হংকংয়ের বিপক্ষে মূল ম্যাচেই জিততে পারত বাংলাদেশ। কিন্তু চতুর্থ কোয়ার্টারে একের পর এক গোল হজম করে বিপাকে পড়ে বাংলাদেশ। ম্যাচটা এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল যে ফল নিষ্পত্তি হয়েছে শুটআউটে। রুদ্ধশ্বাস জয়ে এশিয়ান গেমস হকির মূল পর্বে উঠে গেল বাংলাদেশ।
এশিয়ান গেমস হকি বাছাইপর্বে আজ পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। মূল ম্যাচ ৪-৪ গোলে ড্রয়ের পর শুটআউটে ৩-২ গোলে জিতে এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট কাটল বাংলাদেশ।
শুটআউটে খেলা গড়ালে বাংলাদেশের রকি প্রথম শট মিস করেন। তাতে ৩২ বছর পর এশিয়ান গেমসে হকিতে না খেলার শঙ্কা তৈরি হয় বাংলাদেশ। এর আগে সবশেষ ১৯৯০ সালে এই টুর্নামেন্টে খেলতে পারেনি দলটি। তবে বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর দুটি শট ঠেকিয়ে দেন। চতুর্থ শটে গোল করতে পারলে এক শট আগেই জিতত বাংলাদেশ। তবে তারা সেই শট মিস করেছে।
পঞ্চম শটে হংকং গোল করে ২-২ সমতা আনে। ম্যাচের শেষ শট তাই হয়ে ওঠে ভাগ্য নির্ধারণী। সেই শটে গোল করে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পায়। বাছাই থেকে ছয় দল মূল পর্বে খেলবে বলে বাংলাদেশও উঠে গেছে এশিয়ান গেমসে।
ম্যাচের প্রথম ৫ মিনিটে রকি ও আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে হংকং ব্যবধান কমায়৷ দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। ২-১ গোলে এগিয়ে থেকে তৃতীয় কোয়ার্টার শুরু করে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে হংকং গোল করে সমতায় ফেরায়। ৪১ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার বাংলাদেশকে আবার লিড এনে দেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতে হংকং ফের সমতা আনে। ৪৮ মিনিটে আশরাফুল আবার গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। হংকং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ৪-৪ সমতায় খেলা শেষ করে। শুটআউটে বাংলাদেশের রোমান, জয় ও ফজলে রাব্বি গোল করেন। রাব্বির গোলেই মূলত এশিয়ান গেমসের টিকিট কাটে বাংলাদেশ।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে