লাইপজিগ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন দানি ওলমো। আজ ৬০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ তারকার সঙ্গে চুক্তি করেছে কাতালান জায়ান্টরা।
ওলমোর সঙ্গে বার্সার চুক্তি হয়েছে ৬ বছরের। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত লা লিগার ক্লাবটিতে থাকবেন তিনি। এ নিয়ে বার্সা এক বিবৃতিতে বলেছে, ‘এই খেলোয়াড় (ওলমো) পরের ৬ বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন।’
গত মাসে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে স্পেন। স্প্যানিশদের এক যুগ পর ইউরোর মুকুট উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওলমো। ফাইনালে শেষ মুহূর্তে গোলপোস্টের ক্রস লাইনে দাঁড়িয়ে দারুণ হেডে বল ফিরিয়ে ইংলিশদের সমতায় ফিরতে দেননি এই প্লেমেকার।
৩ গোল করে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে ইউরো শেষ করেন ওলমো। স্পেনও গড়ে টানা চারবার এই মহাদেশীয় শিরোপা জয়ের রেকর্ড। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে ক্রোয়েশিয়ার ডিনামো জাগরেবের হয়ে। তবে তার আগে বার্সেলোনা যুব দলে ছিলেন তিনি। লা মাসিয়া থেকে উঠে এলেও বার্সার মূল দলে খেলার সুযোগটা এবারই প্রথম পেতে যাচ্ছেন ওলমো।
২০২০ সালে লাইপজিগে যোগ দেন ওলমো। জার্মান ক্লাবটির হয়ে দুটি জার্মান কাপ জিতেছেন তিনি। ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা জয়ের সাক্ষী তিনি। লাইপজিগকে বিদায়বার্তায় ওলমো নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধন্যবাদ আরবি লাইপজিগ, তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে।’
বার্সার মাঝমাঠে তিনি সতীর্থ হিসেবে পাবেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ইলকায় গুন্দোয়ান, পেদ্রি ও গাবিকে। শেষ দুজন অবশ্য চোটে রয়েছেন। কাতালান জায়ান্টরা আগামী লা লিগা মৌসুম শুরু করবে ১৭ আগস্ট, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে