
সাদা জার্সি পরা এক ফুটবলার ছুটছেন। ঠিক তখনই তাঁর চুল শক্ত করে ধরে আছেন লিসান্দ্রো মার্তিনেজ। গত রাত থেকে সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মার্তিনেজকে লাল কার্ড দেখানো হলে খেপেছেন দলটির কোচ।
ওল্ড ট্রাফোর্ডে গত রাতে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেড। তবে স্বাগতিক ম্যান ইউনাইটেডের হার ছাপিয়ে আলোচনায় লিসান্দ্রো মার্তিনেজের চুল ধরার ঘটনা। ৫৬ মিনিটে লিডস স্ট্রাইকার ডমিনিক কালভার্ট–লেউইনের চুল ধরে টেনেছেন মার্তিনেজ। ঘটনার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে পিচসাইড মনিটর দেখে আর্জেন্টিনার ডিফেন্ডারকে লাল কার্ড দেখান রেফারি পল টিয়ার্নি।
মার্তিনেজকে লাল কার্ড দেখানো মেনে নিতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক। লিডস ইউনাইটেডের বিপক্ষে হারের পর ক্যারিক বলেন, ‘পরপর দুই ম্যাচে আমাদের বিপক্ষে এমন সিদ্ধান্ত গেছে। কিন্তু আমার দেখা সবচেয়ে খারাপ সিদ্ধান্তগুলোর একটি হলো এটা (মার্তিনেজকে লাল কার্ড দেখানো)। ছেলেরা যেভাবে খেলেছে, সেটা ইতিবাচক ছিল বলে মনে করি। লিসান্দ্রোর লাল কার্ডটা ছিল বিতর্কিত। তবু তারা ম্যাচ থেকে কিছু পেতে লড়াই করেছে।’
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধেই ২ গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫ ও ২৯ মিনিটে গোল দুটি করেন লিডস স্ট্রাইকার নোয়াহ ওকাফোর। যার মধ্যে দ্বিতীয় গোলটি করতে তাঁকে সহায়তা করেন মিডফিল্ডার ব্রেন্ডেন অ্যারেনসেন। ৬৯ মিনিটে ইউনাইটেড পায় একমাত্র গোল। ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে হেডে গোল করেন কাসেমিরো।
২০২৫-২৬ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ১৫ ম্যাচ, হেরেছে ৭ ম্যাচ ও ১০ ম্যাচ ড্র করেছে। ৫৫ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান তিনে। ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী থাকা ম্যানচেস্টার সিটি। তারা খেলেছে ৩১ ম্যাচ। সবার ওপরে থাকা আর্সেনাল ৩২ ম্যাচে পেয়েছে ৭০ পয়েন্ট।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে