কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার আগে অস্ট্রেলিয়াকে হারিয়েই নকআউট পর্বের শুরুটা করেছিল আর্জেন্টিনা। আজ আরেকবার তাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তারা।
দুই দলের প্রীতি ম্যাচটি হবে চীনের বেইজিংয়ে। বিশ্বকাপে না পারলেও আজ সন্ধ্যায় ওয়ার্কার্স স্টেডিয়ামে লিওনেল মেসিকে আটকানোর কথা জানিয়েছেন গ্রাহাম আরনল্ড। শুধু আর্জেন্টিনার অধিনায়ক নন, পুরো দলকে থামানোর কৌশল সাজিয়েছেন তিনি।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন গ্রাহাম। ৫৯ বছর বয়সী কোচ বলেছেন, ‘মেসি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং তার জন্য সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব। কারণ আমরা জানি সে কী করতে সক্ষম। যখন তার কাছে বল থাকবে তখন আমরা খুব মনোযোগী হব, যেমনটা আমরা বিশ্বকাপের প্রথমার্ধের ৪৩ মিনিট (সঠিক সময় ৩৫) পর্যন্ত করেছিলাম।’
শুধু মেসি নন, ফুটবল জাদুকরের সতীর্থদের জন্য কৌশল এঁকেছেন গ্রাহাম। তিনি বলেছেন, ‘মেসিকে নিয়ে ভাবলেই চলবে না। অবশ্যই তার খেলা নিয়ে একটা পরিকল্পনা থাকবে। তবে ভুলে গেলে চলবে না, তাদের আনহেল দি মারিয়া ও ম্যাক অ্যালিস্টারের মতো দুর্দান্ত খেলোয়াড়েরা রয়েছে।’
বিশ্বকাপের সেই ম্যাচে ৩৫ মিনিটে গোল করেন মেসি। এরপর আরও ২টি গোল দেয় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজের গোলে জয় নিশ্চিত হওয়ার আগে আর্জেন্টিনা একটি আত্মঘাতী গোল হজম করে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের ভুলে। সেদিনের সেই ভুল শুধরিয়ে আজ নিশ্চয়ই আরও বড় ব্যবধানে জয় পাওয়ার চেষ্টা করবে আলবিসেলেস্তারা।
ম্যাচটা এশিয়ার দেশ চীনে হলেও দুঃখের সংবাদ রয়েছে ভারত ও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য। দুই দেশের কোনো টিভি চ্যানেল সম্প্রচার করছে না খেলাটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ওয়ার্কার্স স্টেডিয়ামে হবে ম্যাচ।
দুই দলের সম্ভাব্য একাদশ:
আর্জেন্টিনা: এমি মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কোস অ্যাকুনা, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, রদ্রিগো ডি পল, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
অস্ট্রেলিয়া: জো গাউচি, মিলোশ দেগেনেক, হ্যারি সুটার, কাই রোলেস, জর্ডান বস, জ্যাকসন আরভিন, এইডেন ও’নিল, কিয়ানু বাক্কাস, ক্যামেরন ডেভলিন, ক্রেইগ গুডউইন ও ব্র্যান্ডোন বোরেলো।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে