
ম্যানচেস্টার সিটি কি ঘুরে দাঁড়াতে পারবে? সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো খানিকটা কঠিনই বটে। ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ রিয়ালের মুখোমুখি হওয়ার আগে কোচ পেপ গার্দিওলা শোনালেন আশার বাণী। সিটির কোচ জোর দিয়ে বলেছেন, ফুটবলে অনেক কিছু ঘটতে পারে।
গতকাল গার্দিওলা বলেন, ‘এটি একটি ফুটবল ম্যাচ। এখানে অনেক কিছু ঘটতে পারে। আমাদের মনোযোগ দিতে হবে এবং ম্যাচটি জেতার চেষ্টা করতে হবে। তারপর দেখা যাবে কী হয়। আমার কাছে বিশেষ কোনো পরিকল্পনা নেই, শুধু চেষ্টা করে যাওয়া।’
ম্যাচ সামনে রেখে গতকাল কোনো অনুশীলন করেনি সিটি, যা বিস্ময়ের জন্ম দিয়েছে। মাদ্রিদ সফর এবং গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ ড্রয়ের ধকল কাটিয়ে ওঠার জন্য এই সিদ্ধান্ত। গার্দিওলা বলেন, ‘অনুশীলন আমাদের খুব বেশি উন্নতি করবে না এবং আমাদের হাতে পর্যাপ্ত সময়ও নেই। আমি চাই তারা বাড়িতে থাকুক।’
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে তিন গোলের ব্যবধান ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর রেকর্ড আছে মাত্র তিনটি দলের। ২০০৩-০৪ মৌসুমে এসি মিলানের বিপক্ষে দেপোর্তিভো লা করুনা, ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনার বিপক্ষে রোমা এবং ২০১৮-১৯ মৌসুমে বার্সেলোনার বিপক্ষে লিভারপুল।
কঠিন কাজটি নিয়ে গার্দিওলা বলেন, ‘রিয়ালের বিপক্ষে তিনটির বেশি গোল করা সহজ নয়। আমরা যদি আক্রমণভাগে সুযোগ কাজে লাগাতে পারি এবং রক্ষণভাগ সামলাতে পারি, তবে শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকব।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে