
শিলংয়ে এ বছরের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হামজা চৌধুরীর। সেই ম্যাচে হামজা কীভাবে রাঙিয়েছিলেন, সেটা কারও অজানা নয়। গোল হয়তো পাননি, কিন্তু ফুটবল শৈলীতে মুগ্ধ করেছেন ভক্তদের। আট মাস পর ফের যখন বাংলাদেশ-ভারত মুখোমুখি হচ্ছে, তখন ঘুরেফিরে আসছে হামজার কথা।
অভিষেকের পর এখন পর্যন্ত হামজা আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৬ ম্যাচ। করেছেন ৪ গোল ও অ্যাসিস্ট করেছেন একটি। বাইসাইকেল কিক, পেনাল্টি কিক, ফ্রি কিক, হেড—চারটা গোল করেছেন ভিন্ন চার ধরনে। যার মধ্যে নেপালের বিপক্ষে তাঁর বাইসাইকেল কিক নিয়ে হইচই পড়ে গিয়েছে।
আগামীকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচের আগে আজ ঢাকার এক হোটেলে সংবাদ সম্মেলনে আসেন ভারতের কোচ খালিদ জামিল। জানালেন শুধু হামজাকে নিয়েই পরিকল্পনা করছেন না তিনি।।সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, ‘আগে যেমন বলেছি, বাংলাদেশের এক-দুইজন নয়, পুরো দলই ভালো। তাদের সবাই ভালো খেলোয়াড়। তাই আমরা ম্যাচটিকে হালকাভাবে নেব না। ইতিবাচক চিন্তা করতে হবে, ভালো ফল আনতে হবে।’
বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে কতটা উত্তাপ-উত্তেজনা থাকে, সেটা ক্রিকেট ম্যাচের দিকে তাকালেই বোঝা যায়। তবে গত কয়েক মাসে দেশের ফুটবল নিয়ে উন্মাদনা কতটুকু বেড়েছে, সেটা না বললেও চলছে। হামজা-শমিত শোমদের খেলা দেখতে স্টেডিয়ামের গেট ভেঙে দর্শক ঢোকার ঘটনাও ঘটেছে। যখন বাংলাদেশ গোল করে, তখন দেখা যায় বাধভাঙা উচ্ছ্বাস। এবার যে তাঁদের বাড়তি চাপে পড়তে হবে বাংলাদেশ ম্যাচে, সেটা আজ জামিলের কথায় ফুটে উঠেছে। ভারত কোচ সাংবাদিকদের বলেন, ‘সবাই জানে এটা চাপের ম্যাচ। তবু ইতিবাচক ফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে।’
এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ, ভারত দুই দলেরই আগেভাগে বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু ভারত ম্যাচ নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি নেই। যেখানে অনলাইনে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট ছাড়ার ৪ মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে গিয়েছে। বাংলাদেশ ম্যাচকে অনেক গুরুত্ব সহকারে দেখছেন জামিল। সাংবাদিকদের ভারত কোচ বলেন, ‘এটি কোনো প্রীতি ম্যাচ নয়। এটি বাছাইপর্বের ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ মানেই এর গুরুত্ব আছে।’

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে