পাঁচ ম্যাচে ৯ গোল। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক। একজন স্ট্রাইকারের এর চেয়ে মধুর শুরু আর হতেই পারে না! ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে কঠিন লিগে খেলতে নেমে রেকর্ড ভাঙার খেলায় যেন খেলতে নেমেছেন আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের কাছে ভাঙবে সার্জিও আগুয়েরোর ২৬০ রেকর্ড, এমনটা আগেভাগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে দারুণ এক হ্যাটট্রিকে ম্যানসিটিকে দারুণ এক জয় এনে দিয়েছেন হালান্ড। গতকাল রাতে নটিংহাম ফরেস্টকে তো ম্যাচে ফেরার সুযোগই দেননি সাবেক বরুসিয়া তারকা। ইতিহাদ স্টেডিয়ামে ১২, ২৩ ও ৩৮ মিনিটে গোল করেছেন। সঙ্গে হুলিয়ান আলভারেজের জোড়া ও হোয়াও ক্যানসেলোর গোলে ৬-০ ব্যবধানে নটিংহামের ‘বন’ উজাড় করে দিয়েছে ম্যানসিটি।
রেডবুল সালযবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ডে নিজের গোল করার জন্মগত প্রতিভার জানান দিয়েছিলেন হালান্ড। তবে সত্যিকারের তারকা হয়ে ওঠার জন্য হালান্ডকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পরামর্শ দিয়েছিলেন সাবেক ফুটবলাররা। পাঁচ ম্যাচে ৯ গোল করে নরওয়েজিয়ান তারকাও বুঝিয়ে দিয়েছেন, গোল তিনি করতে পারবেন যেকোনো লিগেই!
ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে পাঁচ ম্যাচে ৮ গোল করার কৃতিত্ব ছিল কেবল দুজনের। ম্যানসিটি কিংবদন্তি সার্জিও আগুয়েরো ও মিক কুইনের। দুজনের রেকর্ড ভেঙেছেন হালান্ড, টানা দুই হ্যাটট্রিকে ছুঁয়েছেন হ্যারি কেনকে। ২০১৭ সালে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্বটা এত দিন ছিল টটেনহ্যাম অধিনায়কের।
ম্যানসিটির সর্বোচ্চ গোল স্কোরারের রেকর্ডটা হালান্ডই ভাঙবেন, এমনটাই বলছেন গার্দিওলা। আগুয়েরোর ২৬০ গোলের রেকর্ড ভেঙে নিজেকে অন্য উচ্চতায় তুলবেন তাঁর নতুন শিষ্য এমনটা দাবি করে ম্যানসিটি কোচ গতকাল ম্যাচ শেষে বলেছেন, ‘সার্জিও একজন কিংবদন্তি। আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা সে করেছে, সিটি ভক্তদের মনে তার যে জায়গা, সেটা ভাঙার সাহস কারও নেই। তবে আর্লিংয়ের মধ্যে সেই সম্ভাবনাটা আছে।’
গার্দিওলা আরও বলেন, ‘সার্জিও যা করেছে, সেটা অবিশ্বাস্য। কিন্তু আর্লিং প্রতিভাবান। যখন সিটি আর্লিংকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সবাই তাঁর অতীত নিয়ে কথা বলছিল। আমরা শুধু তাঁকে সাহায্য করতে চাই। আশা করি সে উপভোগ করবে আর অনেক গোল করবে।’
তবে আগুয়েরোর জায়গায় স্থান করে নিতে হলে হালান্ডকে শিরোপা জিততে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন গার্দিওলা, ‘নরওয়ে, অস্ট্রিয়া ও জার্মানিতে সে যা করেছে, সেটা সে এখানেও করছে। বলে ছোঁয়া পেলেই সে গোল করে, আমরা সেটা জানি। সে সব সময়ই গোল করে। তবে আমরা খারাপ খেললে সে গোল করতে পারে না।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৯ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে