ঢাকা: মাঠে কত কঠিন পরিস্থিতিতে পড়েছেন অরিন্দম ভট্টাচার্য। কঠিন পরিস্থিতি উতরেও গেছেন। দুর্দান্ত সব স্ট্রাইকারের গোল আটকে দিয়েছেন বিশ্বস্ত গ্লাভস জোড়া দিয়ে। কিন্তু পারলেন না করোনার হাত থেকে মাকে বাঁচাতে। গত বছর করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন বাবা। আজ সেই একই অদৃশ্য ক্ষতিকর অণুজীব কেড়ে নিল তাঁর ‘মা’কেও।
দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন অরিন্দমের মা অন্তরা ভট্টাচার্য। বাবাকে হারিয়ে মুষড়ে পড়েছিলেন। অরিন্দমের চেষ্টা ছিল, এবার কিছুতেই হারতে দেবেন না মাকে। মায়ের সেবায় তাই হাসপাতালেই ঘাঁটি গেড়ে বসেছিলেন দুই সপ্তাহ। সিদ্ধান্ত নেন, খেলতে যাবেন না এএফসি কাপেও।
১৪ মে থেকে মালদ্বীপে এএফসি কাপের ‘ই’ গ্রুপে খেলার কথা ছিল অরিন্দমের দল এটিকে মোহনবাগানের। একই গ্রুপে ছিল বসুন্ধরা কিংস, মাজিয়া স্পোর্টসের মত শক্তিশালী প্রতিপক্ষ। সেরা গোলরক্ষক হিসেবে দলের প্রয়োজনে নিজেকে সরিয়ে নেন অরিন্দম। শেষ পর্যন্ত অবশ্য স্থগিত হয়ে গেছে এএফসি কাপ।
তবে মাঠের খেলা থেকে মন সরিয়ে মায়ের দিকে মনোযোগ দেওয়ার সময় হলো না। বিশ্ব ‘মা’ দিবসের পর দিন আজ অরিন্দমকে এতিম করে চলে গেছেন মা অন্তরা ভট্টাচার্য। বয়স হয়েছিল তাঁর ৬২। মাকে হারিয়ে শোকার্ত অরিন্দম।
করোনা আঘাত হেনেছে মোহনবাগান দলেও। পরিবারসহ আক্রান্ত হয়েছেন দুই ফুটবলার- প্রবীর দাস ও শেখ সাহিল।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে