তবে কি এটাই ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসের বড় কেলেঙ্কারি? ম্যানচেস্টার সিটিকে নিয়ে দুই ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দ্য সান এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে পাঠকদের প্রতি। মধ্যপ্রাচ্যের অঢেল অর্থের বিনিয়োগে ইউরোপ ফুটবলে যে কটি ক্লাব জায়ান্ট হয়ে উঠেছে, এর একটি সিটি। ইংলিশ ক্লাবটির বিপক্ষে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত আর্থিক নিয়ম লঙ্ঘনের ১১৫টি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ প্রমাণ হলে বড় শাস্তি হতে পারে সিটিজেনদের।
২০০৮ সালে ম্যানচেস্টার সিটির মালিকানা নেয় আবুধাবির ইউনাইটেড গ্রুপ। বিপুল অর্থ ঢেলে ইতিহাদে ঘটানো হয় তারকার সমাবেশ। তারা শাসনভার তুলে নেয় ইংলিশ ফুটবলের। মালিকানা পরিবর্তনের পর থেকে ছয়টি লিগ জিতেছে ক্লাবটি। তবে বিতর্ক সব সময় সঙ্গী হয়ে ছিল তাদের। ২০২০ সালে সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ পায় উয়েফা। তবে সেবার উদ্ধার পেলেও এবার বেশ বেকায়দায় পড়েছে তারা।
গত চার বছরের তদন্তে সিটির বিরুদ্ধে রাজস্ব-সংক্রান্ত আর্থিক তথ্য, কোচ ও খেলোয়াড়দের পারিশ্রমিকের বিবরণ, উয়েফার নিয়ম লঙ্ঘন এবং প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা না করার অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ।
অভিযোগ প্রমাণ হলে সিটির পয়েন্ট কাটা যেতে পারে। এমনকি লিগে অবনমনও হতে পারে। বেশ কটি ইংলিশ ক্লাব সিটিকে বহিষ্কারেরও দাবি তুলেছে। কোচ পেপ গার্দিওলাকেও হারাতে পারে ক্লাবটি। দ্য সানের বরাতে ক্রীড়া মাধ্যম মার্কা জানিয়েছে, শাস্তির মুখে পড়ার আগে ইতিহাদ ছাড়তে পারেন গার্দিওলা। গত বছর যখন আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল সিটির বিরুদ্ধে তখন স্প্যানিশ কোচ বলেছিলেন, ‘যদি তারা মিথ্যা বলে, তবে পরের দিন থেকে এখানে থাকব না।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১০ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে