ভারতের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাবর আজমের দল।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দিয়েই বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড। কিউইরা অবশ্য পাকিস্তানের ছন্দে থাকা নিয়ে খুব বেশি ভাবছে না। কেন উইলিয়ামসন জানিয়েছেন, নিজেদের স্বাভাবিক খেলার দিকেই মনোযোগ থাকবে তাঁদের।
গত মাসে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। পাকিস্তান তখনই বিশ্বকাপে কিউইদের হারিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল। কাল ভারতের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয়ে দারুণ ছন্দেও আছে বাবররা।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের এই ছন্দে থাকা নিয়ে কথা বললেন উইলিয়ামসন। কিউই অধিনায়কের ভাষ্য, ‘পাকিস্তান ভারসাম্যপূর্ণ দল। তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে গড়া। মিডল অর্ডারে শোয়েব মালিক-মোহাম্মদ হাফিজের মতো ক্রিকেটার আছে। তারা অনেক অভিজ্ঞ। ওপেনিংয়ে বাবর–রিজওয়ানও দুর্দান্ত। আরব আমিরাতের এই কন্ডিশনটাও পাকিস্তানিদের পরিচিত।’
টি-টোয়েন্টিতে পাকিস্তানের রেকর্ডটা বেশ সমৃদ্ধ। এবার জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় দারুণ আত্মবিশ্বাসী তারা। তবে টি-টোয়েন্টি খেলাটা এমন, যেখানে তুলনামূলক কম শক্তিশালী দলও নিজেদের দিনে বড় দলকে হারিয়ে দিতে পারে। উইলিয়ামসন মনে করিয়ে দিলেন সে কথাই, ‘এই সংস্করণে সব দলই জেতার জন্য মাঠে নামে। সব দলই আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা তাই সেসব না ভেবে নিজেদের খেলার দিকেই মনোযোগ দেব। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে পাকিস্তানকে হারানো সম্ভব।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে