
আমিনুল ইসলাম বুলবুল যখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মাঠে নেমেছেন, তখন আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি শুরু হয়নি। ক্রিকেটের সংক্ষিপ্ত খেলার সৌভাগ্য তাই তাঁর হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে বসে টি-টোয়েন্টি ঘরানায় কাজ করতে চান বলে জানিয়েছেন বুলবুল।
ফারুকের বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর চলছিল নানা আলোচনা। তখনই গুঞ্জন ওঠে, বুলবুল হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। যে এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে ফারুক বিসিবি সভাপতি হয়েছিলেন, সেই সূত্রে তাঁকে অপসারণের পর বিসিবিপ্রধানের পদ শূন্য হয়ে যায়। আজ সেই শূন্যস্থান পূরণ করেছেন বুলবুল। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কী করতে চান, এই প্রশ্নের উত্তরে নবনির্বাচিত বিসিবি সভাপতি মিরপুরে সংবাদ সম্মেলনে বলেন, ‘টেস্ট তো পাঁচ দিনের খেলা আর ওয়ানডে হয় সাত ঘণ্টার। একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই আমি।’
বিসিবির পরবর্তী নির্বাচন এ বছরের অক্টোবরে। সে হিসাবে আগামী নির্বাচন পর্যন্ত বুলবুল বিসিবির সভাপতি হিসেবে থাকছেন। তবে নির্দিষ্ট কত দিনের জন্য বিসিবিপ্রধানের চেয়ারে বসেছেন তিনি, স্পষ্ট কিছু বলেননি। সাংবাদিকদের বিসিবি নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে এখানে আসিনি।’
বাংলাদেশের জার্সিতে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলেছেন বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেটে ৫২ ম্যাচ খেলা এই ক্রিকেটার দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন। আজ আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘আজকের দিনটি আমার জন্য একটি নতুন অধ্যায়। ৩০ মে ২০২৫। এই যাত্রার পেছনে একটি ছোট কিন্তু গল্প রয়েছে। আমি কখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দল থেকে অবসর নিইনি। তবে আমার খেলোয়াড়ি অধ্যায় একসময় শেষ হয়ে গিয়েছিল। তারপর ১৯ বছর ধরে আমি ক্রিকেটের উন্নয়নে কাজ করেছি আইসিসি ও এসিসির সঙ্গে যুক্ত থেকে।’
২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক। এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে সেদিনই বিসিবি সভাপতি হয়েছিলেন তিনি। এবার পরিচালক পদে বুলবুলকে নিয়োগ দেয় এনএসসি। পরে তিনিই হয়ে যান বিসিবির ১৬তম সভাপতি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিচিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
৩ ঘণ্টা আগে