২০২৩ বিশ্বকাপ শুরুর আগেই জানা গিয়েছিল প্রথম ম্যাচে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও তাই হয়েছে। উইলিয়ামসনকে ছাড়াই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল নিউজিল্যান্ড। ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথামের নেতৃত্বে সেই ম্যাচে কিউইরা উড়ন্ত সূচনা করেছিল।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ থেকে উইলিয়ামসনের খেলার আশা করা হচ্ছিল। হায়দরবাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে কিউইরা। তবে ডাচদের বিপক্ষেও নামা হচ্ছে না তাঁর। কাল না খেললেও তৃতীয় ম্যাচ থেকে উইলিয়ামসনকে পাওয়া যাবে বলে মনে করছেন নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিড। যেখানে ১৩ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে কিউইরা। কিউই কোচ বলেছেন, ‘কেনের বেশ উন্নতি হচ্ছে। আমার মতে ফিল্ডিংটা তার জন্য এখনো একটু চিন্তার ব্যাপার। তবে তার যেহেতু উন্নতি ভালোই হচ্ছে, তাতে আশাবাদী যে তাকে আমাদের তৃতীয় ম্যাচে পাওয়া যাবে। আজ তার আরও একটি অনুশীলন হবে। অনুশীলনের পরই আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলতে পারব। এই পরিস্থিতিতে আমরা তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষা করছি, যেখানে সে টুর্নামেন্ট শুরু করবে।’
গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ১৬ তম আইপিএল। গুজরাটের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। রুতুরাজ গায়কোয়াডের নিশ্চিত ছক্কা হওয়া শট ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান কিউই এই ব্যাটার। আইপিএল তো শেষ হয়ে গেছেই, আন্তর্জাতিক ক্রিকেটেও খেলা হয়নি তাঁর। এরপর গত ছয় মাস ধরে সেরে ওঠার চেষ্টা করছেন। বিশ্বকাপের আগে শেষ হওয়া ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে থেকে পুনর্বাসন করেছেন। বিশ্বকাপের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে উইলিয়ামসন বলেন, ‘রানিং, ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সময় দিচ্ছি। এভাবেই তো এগিয়ে যেতে চাচ্ছি।’
ওয়েলিংটনে এ বছরের ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত হয়েছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচই উইলিয়ামসনের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। তবে বিশ্বকাপ শুরুর আগে দুটি অনুশীলন ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে করেন ৫৪ বলে ৫০ রান। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিরুবনন্তপুরমে করেন ৫১ বলে ৩৭ রান।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৭ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে