অস্ট্রেলিয়ায় অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলল বলে। তার আগে আজ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। বাবর আজম মনে করেন, এই (ত্রিদেশীয় সিরিজ) জয় বিশ্বকাপে পাকিস্তানকে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলবে।
আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ফাইনালে পাকিস্তানকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান কিছুটা বিপদে পড়েছিল ঠিকই। তবে চতুর্থ উইকেটে মোহাম্মদ নওয়াজ-হায়দার আলির ২৬ বলে ৫৬ রানের জুটি পাকিস্তানের জয়ে দারুণ অবদান রেখেছে। নওয়াজ-হায়দারকে তো বাবর প্রশংসায় ভাসিয়েছেনই, এমনকি শেষের ওভারগুলোতে সতীর্থদের দারুণ বোলিংয়ে মুগ্ধ পাকিস্তানের এই ওপেনার। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘কৃতিত্ব পুরো দলের। বোলাররা শেষের ওভারগুলোতে দারুণ বোলিং করেছে।মিডল অর্ডার দারুণ খেলেছে। হায়দার ও নওয়াজ দুর্দান্ত ব্যাটিং করেছে। দারুণ আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছি।’
বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ হয়েছিল ক্রাইস্টচার্চে। স্বভাবতই উইকেট কিছুটা ধীরগতির ছিল। ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর। উইকেটের চরিত্র বুঝে এমন সিদ্ধান্ত নিলেন কি না, তাতে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘টস নিয়ে আমাকে বিন্দুমাত্র ভাবতে হয়নি। উইকেট কিছুটা মন্থর ছিল।’
এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ টুয়ে খেলবে পাকিস্তান। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ভারত ছাড়াও এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুটো দলের বিপক্ষে খেলবে পাকিস্তান।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৪ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
৪৩ মিনিট আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ ঘণ্টা আগে