Ajker Patrika

ভারতের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়কের নাম নিয়ে বিসিসিআইয়ের বিভ্রান্তি

ক্রীড়া ডেস্ক    
ভারতের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়কের নাম নিয়ে বিসিসিআইয়ের বিভ্রান্তি
ভারতের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়কের নাম শুবমান গিল দেখানো হয়েছে টিভি স্ক্রিনে। ছবি: সংগৃহীত

অধিনায়ক রোহিত শর্মা এখন ভারতীয় দলে অতীত। ভারত এখন তিন সংস্করণে নতুন অধিনায়ক নির্বাচিত করেছে। কিন্তু তাই বলে তাঁর নেতৃত্বে যে দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে, সেটা কি ক্রিকেটপ্রেমীরা ভুলতে পারবেন? গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নামান পুরস্কারের অনুষ্ঠান দেখে ভক্তসমর্থকেরা রীতিমতো চমকে গেছেন। রোহিতের নাম সেখানে নেই।

বিসিসিআইয়ের নামান পুরস্কার উৎসবে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন গিল। যখন তিনি পুরস্কার নিতে মঞ্চে উঠলেন, তখন টিভি স্ক্রিনে লেখা ওঠে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক।’ অথচ গত বছরের অক্টোবরে রোহিতের পরিবর্তে ভারতের ওয়ানডে অধিনায়ক হয়েছেন গিল। আর ভারত সে বছরেরই মার্চে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে মার্চে। তখন দলটির ওয়ানডে অধিনায়ক ছিলেন রোহিত।

আইসিসি ইভেন্টের শিরোপাজয়ী অধিনায়কের নাম ভুল করায় বিপাকে পড়েছে বিসিসিআই। সামাজিক মাধ্যমে নেটিজেনরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন ভারতীয় বোর্ডকে। কেউ লিখেছেন, ‘গিলকে সব কৃতিত্ব দিয়েছেন বিসিসিআই। কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে রোহিত দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছেন।’ এমনকি বিসিসিআইয়ের কর্মকর্তাদের ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন অনেকে।

বিসিসিআইয়ের নামান অনুষ্ঠানে গিল ও নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। গত বছর ভারতের প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ে স্মৃতির অবদান ছিল অপরিসীম। গতকালের অনুষ্ঠানে রজার বিনি, রাহুল দ্রাবিড়, মিতালি রাজ পেয়েছেন আজীবন সম্মাননা। যাঁদের মধ্যে ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন দ্রাবিড়। তবে এই অনুষ্ঠানে রোহিত-বিরাট কোহলির কেউই ছিলেন না। রোহিত পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।

গিল ওয়ানডে অধিনায়ক হওয়ার পর তাঁর নেতৃত্বে দুটি সিরিজ খেলেছে ভারত। দুটিতেই হেরেছে তাঁর দল। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এ বছর নিউজিল্যান্ডের কাছেও সিরিজ হেরেছে ভারত। মাঝে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় ক্রিকেট দল যে শিরোপা জিতেছে, সেই দলের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। গিল ভারতের টেস্ট দলের অধিনায়কও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু কি তবে মারা গেছেন

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত