
চলতি মাসের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফর এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর বৈঠক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে চীন। আজ সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, এই সম্ভাব্য আলোচনায় বাণিজ্য ইস্যুটিই প্রাধান্য পাবে।
তবে আসন্ন সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্প শর্ত দিয়েছেন, বেইজিং যদি পুনরায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সহায়তা না করে, তবে তিনি সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক পিছিয়ে দিতে পারেন। এমনকি তাঁর এই অনুরোধ না মানলে তা চীনের মিত্র ‘ন্যাটোভুক্ত দেশগুলোর ভবিষ্যতের জন্য অত্যন্ত খারাপ’ হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর নিয়ে বেইজিং ও ওয়াশিংটন নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি একটি অপূরণীয় কৌশলগত নির্দেশকের ভূমিকা পালন করে।
তবে ট্রাম্পের পক্ষ থেকে ন্যাটো ও চীনের ওপর দেওয়া চাপের বিষয়ে লিন জিয়ান সরাসরি কোনো মন্তব্য করেননি। হরমুজ প্রণালি সম্পর্কে তিনি বলেন, এই ‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতি’ আন্তর্জাতিক বাণিজ্য রুট এবং জ্বালানি সরবরাহকে বিঘ্নিত করেছে।
ওয়াশিংটন জানিয়েছে, ট্রাম্প ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন। তবে বেইজিং এখনো তারিখ নিশ্চিত করেনি। এই সফরের প্রস্তুতির অংশ হিসেবে গত সপ্তাহে প্যারিসে দুই দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা বৈঠক করেছেন।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে অস্থিরতা বিরাজ করছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র চীনসহ ৬০টি দেশের বিরুদ্ধে নতুন করে বাণিজ্য তদন্ত শুরু করেছে। জোর করে শ্রম এবং অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগে এই তদন্ত শুরু হয়েছে, যা নতুন করে শুল্ক আরোপের পথ খুলে দিতে পারে।
এর প্রতিক্রিয়ায় বেইজিং কড়া প্রতিবাদ জানিয়েছে এবং ওয়াশিংটনকে তাদের ‘ভুল’ বাণিজ্য নীতি সংশোধনের আহ্বান জানিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই পদক্ষেপকে ‘একপেশে, স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক’ বলে অভিহিত করেছে।

ব্রিটেনে এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী গোপনে বাড়ির ভেতরে ক্যামেরা বসিয়ে তাঁর পাসওয়ার্ড ধারণ করে প্রায় ১৮০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিটকয়েন আত্মসাৎ করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ৯৩৩ কোটি টাকারও বেশি।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে তাঁকে জনসমক্ষে দেখা না যাওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছে বলে জানান তিনি।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে ‘সীমিত ও লক্ষ্যভিত্তিক’ স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলের দাবি, এই অভিযান মূলত ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
চলমান এই বিতর্কের মাঝে নিজের বেঁচে থাকার প্রমাণ দিতে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছিলেন নেতানিয়াহু। কিন্তু ওই ভিডিও প্রকাশের পর আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে যে, এই ভিডিও এআই দিয়ে তৈরি।
৪ ঘণ্টা আগে