এ বছরের জুলাইয়ে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন বেন স্টোকস। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টের পর ইংল্যান্ডের জার্সি আর পরা হয়নি তাঁর। ইংল্যান্ড ছেড়ে সুদূর পাকিস্তানে এলেও অপেক্ষা ফুরোয়নি এই তারকা ক্রিকেটার।
মুলতানে পরশু শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই টেস্টকে সামনে রেখে ইংল্যান্ড আজ একাদশ ঘোষণা করেছে। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি বলে তাঁকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড। স্টোকস না থাকায় মুলতানে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওলি পোপ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ২ মাসেরও বেশি সময় পর পোশাকে ফিরেছেন জ্যাক ক্রলি। তিনি (ক্রলি) ও স্টোকস দুজনেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন জুলাইয়ে বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
শ্রীলঙ্কা সিরিজে রেকর্ড বই তছনছ করে দেওয়া গাস অ্যাটকিনসন আছেন পাকিস্তানের বিপক্ষে মুলতানে প্রথম টেস্টে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকের পর থেকে দারুণ ছন্দে তিনি। ক্রলি ফেরায় তাঁকে ওপেনিং করতে দেখা যেতে পারে বেন ডাকেটের সঙ্গে। সেক্ষেত্রে পোপ ও রুট ব্যাটিং করবেন চারে।
মুলতানে স্টোকস না থাকায় আড়াই বছর পর বিদেশের মাঠে টেস্ট খেলতে যাচ্ছেন ক্রিস ওকস। ২০২২-এর মার্চে গ্রেনাদার সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ম্যাচটাই বিদেশে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ওকসের শেষ ম্যাচ।
২০২১ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের পর ১৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেন ব্রাইডন কার্স। মুলতান টেস্ট দিয়ে কার্সের অভিষেক হচ্ছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে পেস আক্রমণে তাহলে থাকছেন ওকস, অ্যাটকিনসন ও কার্স। জ্যাক লিচ ও শোয়েব বশির এই দুই স্পিনার ইংল্যান্ড রেখেছে মুলতান টেস্টের একাদশে। ব্যাটিং লাইনআপে উইকেটরক্ষক জেমি স্মিথের সঙ্গে থাকছেন হ্যারি ব্রুক।
খেলা-বিয়ে-খেলা—এমন একটা চক্রে পড়তে যাচ্ছিলেন ওলি স্টোন। কারণ মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট চলবে ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। সেক্ষেত্রে খেলা শেষ হলে তৎক্ষণাৎ ৫ হাজার মাইল দূরত্ব (৮০৪৭ কিলোমিটার) পাড়ি দিতে হতো। কারণ ১২ অক্টোবর ইংল্যান্ডে স্টোনের বিয়ের অনুষ্ঠান। সেই স্টোনের শেষ পর্যন্ত জায়গাই হলো না মুলতান টেস্টের একাদশে।
মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হবে ১৫ অক্টোবর। সিরিজের তৃতীয় তখা শেষ টেস্ট সামনে রেখে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড শেষ টেস্ট।
এ বছরের জুলাই-আগস্টে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এই চোটে পড়েন স্টোকস। সেই টুর্নামেন্টে স্টোকস খেলেছিলেন নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। তাঁর (স্টোকস) পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন পোপ। ঘরের মাঠে ইংল্যান্ড তিন ম্যাচের এই টেস্ট সিরিজ জেতে ২-১ ব্যবধানে।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্টের একাদশ
ওলি পোপ (অধিনায়ক), জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, ক্রিস ওকস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, গাস অ্যাটকিনসন

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে