২০২১ সালে দারুণ সময় পার করেছে পাকিস্তান ক্রিকেট। তার সুফলও এখন পাচ্ছে তারা। আইসিসির বর্ষসেরার মনোনয়নের তালিকায় পাকিস্তানিদের জয়জয়কার চলছে। সেরার তালিকার সবক্ষেত্রেই আছে পাকিস্তানিদের দাপুটে উপস্থিতি। পুরস্কার পাওয়ার দৌড়েও বিশেষজ্ঞদের অনেকেই এগিয়ে রাখছেন তাঁদের।
আইসিসি বর্ষসেরার স্যার গারফিল্ড সোবার্স পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া চারজনের দুজনই পাকিস্তানের। এ তালিকায় জো রুট ও কেন উইলিয়ামসনের সঙ্গে আছেন দুই পাকিস্তানি তরুণ তুর্কি শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ান। এই চারজনের প্রত্যেকের ২০২১ সালটা দারুণ গেছে।
২০২১ সালে দারুণ সময় পার করেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ১৮ আন্তর্জাতিক ম্যাচে ৫৮.৩৭ গড়ে করেছেন ১৮৫৫ রান। সেঞ্চুরি করেছেন ৬ টি। দলগত পারফরম্যান্স মনে রাখার মতো না হলেও ব্যক্তিগত নৈপুণ্যে রুট ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। এ তালিকায় আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও। ১৬ ম্যাচে ৪৩.৩১ গড়ে করেছেন ৬৯৩ রান। তবে রান করার জন্যই শুধু নয়, উইলিয়ামসনকে বিবেচনা করা হয় অধিনায়কত্বের জন্যও। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।
বছরজুড়ে ক্রিকেট দুনিয়ায় আলোচিত নাম মোহাম্মদ রিজওয়ানের। ম্যাচের পর ম্যাচ রান করে গেছেন এই পাকিস্তানি ওপেনার। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে রান করার দিক থেকে সবার ওপরে উঠেছেন রিজওয়ান। ৭৩.৬৬ গড়ে রিজওয়ান করেছেন ১৩২৬ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৪.৮৯। এ তালিকায় একমাত্র বোলার আরেক পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি। ৩৬ ম্যাচে শাহিন উইকেট নিয়েছেন ৭৮ টি।
টেস্ট ক্রিকেটারদের মধ্যে সেরার দৌড়ে আছেন রুট, কাইল জেমিসন, দিমুথ করুনারত্নে ও রবিচন্দ্রন অশ্বিন। ওয়ানডে সেরাতে মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান, বাবর আজম, ইয়ানেমান মালান ও পল স্ট্রিং। টি-টোয়েন্টিতে সেরা হওয়ার লড়াইয়ে আছেন জস বাটলার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মিচেল মার্শ ও মোহাম্মদ রিজওয়ান।
নারীদের সেরা হওয়ার দৌড়ে আছেন টেমি বিউমন্ট, লিজেলে লি, স্মৃতি মান্দানা, গ্যাভি লুইস।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে