ভারত-পাকিস্তান ম্যাচে আলোচিত ঘটনা না থেকে কি পারে! ছেলেদের ক্রিকেট হোক বা মেয়েদের—সব জায়গায় ম্যাচের ফল ছাপিয়ে কিছু না কিছু হয়েই থাকে। সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ভারতীয় এক ক্রিকেটারকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসির আচরণবিধির প্রথম ধারা ভাঙায় অরুন্ধতি রেড্ডিকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে। ভারতীয় এই পেসারের নামের পাশে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ অনুসারে, কোনো ভাষা, বিশেষ ইঙ্গিত, যা কোনো ক্রিকেটারের জন্য অপমানজনক হয়ে থাকে বা ব্যাটারের ডিসমিসালের পর তাকে খেপিয়ে তোলে—এমন অপরাধে শাস্তি পেয়েছেন রেড্ডি। মাঠের আম্পায়ার এলোইসি শেরিদান, লরেন অ্যাগেনব্যাগ, তৃতীয় আম্পায়ার জ্যাকুলিন উইলিয়ামস, চতুর্থ আম্পায়ার ক্লেরি অভিযোগ এনেছেন রেড্ডির বিরুদ্ধে। আইসিসির এমিরেটস প্যানেল ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজ শাস্তি দিয়েছেন রেড্ডিকে।
দুবাইয়ে পরশু বিকেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয় উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ২০তম ওভারের চতুর্থ বলে পাকিস্তানের নিদা দারকে বোল্ড করেন রেড্ডি। পাকিস্তানি নারী ব্যাটারকে এরপর ড্রেসিংরুমে যাওয়ার ইশারা করে উদ্যাপন করেন রেড্ডি। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করা পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রান করে। জয়ের লক্ষ্যে নেমে ভারত ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১০৮ রান তুলে ফেলে। এই ম্যাচে সেরা হয়েছেন রেড্ডি। ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন ভারতীয় এই পেসার।
ভারতের ৬ উইকেটে জয়ের ম্যাচে রেড্ডি যে অপরাধ করেছেন, গত ২৪ মাসে এটা তাঁর প্রথম অপরাধ। এই সময়ে চার ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচ নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসবে। রেড্ডি দোষ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসিস আচরণ বিধির প্রথম ধারা ভাঙার সর্বনিম্ন শাস্তি তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে